বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সম্পর্ক অবিনাশী: বরিস জনসন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩৯১ সময় দেখুন
যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সম্পর্ক অবিনাশী: বরিস জনসন


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ককে ‘অবিনাশী’ হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। জি-৭ সম্মেলনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের পর বিবিসিকে এ কথা বলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

জো বাইডেনের সঙ্গে চমৎকার আলাপ হয়েছে উল্লেখ করে বরিস জনসন জানান, উত্তর আয়ারল্যান্ডে ব্রেক্সিট পরবর্তী উত্তেজনে বিষয়ে তাকে কোনো কথা শুনাননি জো বাইডেন। তবে এর আগে জো বাইডেন সংবাদমাধ্যমে বলেছিলেন, এ ব্যাপারে গভীর উদ্বিগ্ন তিনি।

বৃহস্পতিবার দুই নেতা কর্নওয়ালের কার্বিস বে নামক এক রিসোর্টে বৈঠক করেন। প্রেসিডেন্ট হিসেবে বরিস জনসনের সঙ্গে জো বাইডেনের এটাই প্রথম বৈঠক। এ বৈঠকের আগে বরিস জনসন জানান, তার দেশ বিশ্বব্যাপী স্বল্প আয়ের দেশগুলোতে ১০ কোটি করোনাভাইরাস ভ্যাকসিন অনুদান হিসেবে বিলি করবে। একই দিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও অন্তত ১০০টি দেশে ৫০ কোটি ফাইজারের ভ্যাকসিন পাঠানোর পরিকল্পনার কথা জানান।

উল্লেখ্য, উন্নত দেশগুলোর জোট জি-৭ এর সম্মেলন শুরু হচ্ছে আজ শুক্রবার। যুক্তরাজ্যের কার্বিস বে নামক ওই রিসোর্টেই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন  কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নেতারা। ২০১৯ সালে করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব শুরুর পর এ সম্মেলনে এবারই  সশরীরে যোগ দিচ্ছেন সদস্য দেশগুলোর নেতারা।

এবারের সম্মেলনে করোনাভাইরাস মহামারি পরবর্তী পুনর্গঠনের বিষয়ের ওপর আলোচনায় বেশি জোর দেবেন নেতারা। এ সম্মেলন থেকে বিশ্বব্যাপী ১০০ কোটি ডোজ করোনাভাইরাস ভ্যাকসিন বিতরণ করার ঘোষণা আসতে পারে। এছাড়া বৈশ্বিক কর ব্যবস্থা সংস্কারেও গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করবেন সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা। এছাড়াও বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পরিবেশগত ইস্যুতে বড় সিদ্ধান্তও আসতে পারে এ সম্মেলন থেকে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর