শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের হাসপাতালে গুলি, বন্দুকধারীসহ নিহত ৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৯১ সময় দেখুন
যুক্তরাষ্ট্রের হাসপাতালে গুলি, বন্দুকধারীসহ নিহত ৫


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের তুলসার একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারী ব্যক্তিটিও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। ঘটনার সময় তার হাতে একটি রাইফেল এবং একটি হ্যান্ডগান ছিল বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। খবর বিবিসি।

পুলিশ কর্মকর্তা জানান, গতকাল বুধবার (১ জুন) বিকেলে এ ঘটনা ঘটার তিন মিনিটের মধ্যে সেন্ট ফ্রান্সিস হাসপাতালে পৌঁছায় পুলিশ। এরপর পুলিশের পক্ষ থেকে জানানো হয় মৃতের সংখ্যা বেশি নয়। তবে অনেকে আহত হয়েছেন।

পুলিশের ডেপুটি চিফ এরিক ডালগ্লিশ বলেন, ‘এ ঘটনায় আমাদের চারজন বেসামরিক লোক নিহত গেছেন। এছাড়া একজন বন্দুকধারীও নিহত হয়েছেন।’

তিনি আরও বলেন, নিহত বন্দুকধারীর পরিচয় এখানো জানা যায়নি। তবে তিনি গুলির আঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন। বন্দুকধারী অত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর