বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ সময় দেখুন
যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২০


গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান ও স্থল হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দক্ষিণ রাফায় বন্দুকযুদ্ধে এক ইসরায়েলি সেনা আহত হওয়ার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলা চালানোর নির্দেশ দেওয়ার পর এই অভিযান শুরু হয়।

মঙ্গলবারের (২৮ অক্টোবর) এই হামলা ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় সহিংসতা হিসেবে দেখা দিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন উত্তর গাজার সাবরা এলাকায় এক আবাসিক ভবনে হামলায় নিহত হয়েছেন এবং পাঁচজন নিহত হয়েছেন দক্ষিণ খানে ইউনিসে। আহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেছে। সংগঠনটি জানায়, ইসরায়েলের এই হামলার কারণে এক নিখোঁজ ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের যেকোনো নতুন হামলা বন্দিদের মৃতদেহ উদ্ধারের তল্লাশি কার্যক্রম বাধাগ্রস্ত করবে, যা গাজায় থাকা আরও ১৩ জন বন্দির মরদেহ উদ্ধার বিলম্বিত করতে পারে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়, নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজায় শক্তিশালী আঘাত হানার নির্দেশ দিয়েছেন। যদিও বিবৃতিতে হামলার নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ইসরায়েল হামলার আগে ওয়াশিংটনকে অবহিত করেছিল।

ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেন, ‘হামলা সত্ত্বেও যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে। মাঝে মাঝে ছোটখাটো সংঘর্ষ হতে পারে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি উদ্যোগ টিকে থাকবে।’

অন্যদিকে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ইসরায়েল এখনো মানবিক সহায়তা প্রবেশে কঠোর সীমাবদ্ধতা আরোপ করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর