বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

যৌন হয়রানিতে জড়িত নিউইয়র্ক গভর্নর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩৫৪ সময় দেখুন
যৌন হয়রানিতে জড়িত নিউইয়র্ক গভর্নর


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রিউ কৌমো অন্তত ১১ নারীর সঙ্গে যৌন হয়রানির ঘটনা ঘটিয়েছেন।

পাশাপাশি, তার বিরুদ্ধে ফেডারেল আইনভঙ্গেরও প্রমাণ পেয়েছে একটি স্বাধীন তদন্ত কমিটি।

মঙ্গলবার (৩ আগস্ট) ওই তদন্ত প্রতিবেদন নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস।

ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই তদন্ত প্রক্রিয়ায় বিভিন্ন নথি নিরীক্ষাসহ ১৭৯ জনের সাক্ষাৎকার নিয়েছে তদন্ত কমিটি।

তার ভিত্তিতে জানা গেছে, অঙ্গরাজ্যের অনেক নারী কর্মীকে বাজেভাবে স্পর্শ করাসহ উদ্দেশ্যপূর্ণ মন্তব্য করতেন অ্যান্ড্রিউ কৌমো।

এর আগে, নিউইয়র্কের এই গভর্নরের বিরুদ্ধে অন্তত সাত নারী লিখিতভাবে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। তার প্রেক্ষিতে একটি স্বাধীন তদন্ত কমিটি কাজ করে রিপোর্ট দিয়েছে। সেখানেই কৌমো যে যৌন হয়রানির সঙ্গে জড়িত তার প্রমাণ মিলেছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর