শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

রাজধানীতে বিএনপির ‘স্বাধীনতা র‌্যালি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ২২৪ সময় দেখুন
রাজধানীতে বিএনপির ‘স্বাধীনতা র‌্যালি’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে ‘স্বাধীনতা র‌্যালি’ করেছে রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি। শনিবার (২৬ মার্চ) বিকেল পৌনে ৪টায় নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি শুরু হয়। শেষ হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে বিকেল সোয়া ৫টায়।

র‌্যালিপূর্ব সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজ যখন আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘স্বাধীনতা র‌্যালি’ করছি ঠিক সেই সময় অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আজকে আমাদের ভোটের স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই, সংগঠন করার স্বাধীনতা নেই। সম্পূর্ণভাবে একটা কর্তৃত্ববাদী সরকার এখানে ক্ষমতা দখল করে আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ অবস্থায় আছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলায় নির্বাসনে আছেন, ৩৫ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার আসামি, ছয় শতাধিক নেতাকর্মী গুম হয়ে আছে, সহস্রাধিক নেতাকর্মী নিহত হয়েছে।’

এমন এক পরিস্থিতির মধ্যেই আমাদেরকে স্বাধীনতা র‌্যালি করতে হচ্ছে। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য আজ আমরা শপথ নিচ্ছি, ৫০ বছর আগে যেভাবে মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে দেশকে স্বাধীন করেছিলাম, সেভাবে আবারও আমরা দেশকে মুক্ত করব, গণতন্ত্রকে মুক্ত করব, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব।’

দলের মহাসচিবের সংক্ষিপ্ত বক্তব্যের পর শুরু হয় বিএনপির স্বাধীনতা র‌্যালি। র‌্যালির অগ্রভাগে ছিল লাল-সবুজ শাড়ি পরা জাতীয়তাবাদী মহিলা দলের সদস্যরা। সংগঠনটির সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ লাল-সবুজের পতাকা হাতে স্লোগানের নেতৃত্ব দেন।

রাজধানীতে বিএনপির ‘স্বাধীনতা র‌্যালি’

র‌্যালির পরের সারিতে ছিল জাতীয়তাবাদী ছাত্রদলের অবস্থান। সংগঠনটির প্রমিলা সদস্যরা লাল-সবুজ পোশাক পরে স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। দলীয় প্রধানের মুক্তি এবং সরকারবিরোধী স্লোগান দিতে দিতে তারা এগিয়ে যান সামনের দিকে।

পরের সারিতে নীল ব্যানার নিয়ে অবস্থান করছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আর ফিরোজা রঙের ক্যাপ পড়ে কৃষক দলের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

এ ছাড়া জাতীয়তাবাদী যুবদল, তাঁতীদল, শ্রমিকদল, মুক্তিযোদ্ধাদল, জাতীয়াতাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন ইউনিট নিজ নিজ ব্যানারে র‌্যালিতে অংশ নেয়। বিভিন্ন ধরনের বাধ্যযন্ত্র, ব্যানার, ফেস্টুন, হেডার, পোস্টার ও ব্যাজসহ র‌্যালিতে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা।

রাজধানীতে বিএনপির ‘স্বাধীনতা র‌্যালি’

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে এবং কাকরাইল মোড়, বিজয়নগর মোড়, পল্টন মোড় ও প্রেসক্লাব এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। র‌্যালির কারণে নয়াপল্টন এলাকার সড়কগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

র‌্যালিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, চেয়ারপারপসনের উপদেস্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিীন খোকন, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, মীর নেওয়াজ আলী নেওয়াজ, নাজিম উদ্দীন আলম, রফিক সিকদার, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর