বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :

রাজধানীতে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নি*হত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
রাজধানীতে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নি*হত


ডেস্ক রিপোর্ট::  রাজধানীর কদমতলী ব্রিজের ঢালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কাউসার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই আলিফ জানান, ইমামগঞ্জের একটি হার্ডওয়্যার দোকানে কাজ করতেন কাউসার। একটি কাজে বিক্রমপুর গিয়েছিলেন তিনি। সেখান থেকে বাসায় ফেরার পথে কদমতলীর ব্রিজের ঢালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি কেরানীগঞ্জ এলাকায়। তিনি ওই এলাকার আবুল কালামের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর