রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

রাজনীতিতে ভয়ংকর বিষফোড়া হচ্ছে বিএনপি: সেতুমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
রাজনীতিতে ভয়ংকর বিষফোড়া হচ্ছে বিএনপি: সেতুমন্ত্রী


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপিকে রাজনৈতিক অঙ্গনে ‘ভয়ংকর বিষফোড়া’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭৪তম জন্ম‌বার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ কামালের জন্মদিন উপলক্ষে আজকের এই দিনে আনন্দের চেয়ে তার রক্তাক্ত বিদায়ের ট্র্যাজেডি আমাদের জীবনে শোকের বার্তা বয়ে আনে। কোনো প্রকার রাখঢাক না করে একটা কথা বলতে চাই, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভয়ংকর এক বিষফোড়া হচ্ছে বিএনপি।’

তিনি বলেন, ‘৭৫’ সৃষ্টির মাস্টারমাইন্ড জিয়াউর রহমান, আর ২১ আগস্ট তারেক রহমানের সৃষ্টি। তাই বিএনপির মতো এই বিষফোঁড়া যতদিন আছে, ততদিন এখানে হত্যা, ষড়যন্ত্র ও সন্ত্রাসসহ যত রকম অশান্তি ও অস্থিরতা থাকবে। কারণ এসবের হোতা হচ্ছে বিএনপি। বিএনপির অপরাজনীতি অচিরেই বন্ধ হওয়া উচিত।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপি আবারও বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে দিয়েছে। তারা নির্বাচন চায় না। তারা চায় ষড়যন্ত্রের চোরা পথে ক্ষমতায় যেতে চায়।’

এর আগে শনিবার সকাল ৮টায় ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহিদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ নেতারা।

এদিকে গতকাল শুক্রবার (৪ আগস্ট) রাতে ধানমন্ডির আবাহনী ক্লাবে শেখ জামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে তার প্রতিষ্ঠিত আবাহনী ক্লাবের সদস্যরা। এছাড়াও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বিভিন্ন ক্লাবের সাবেক ও বর্তমান ফুটবলাররাও শ্রদ্ধা জানান। জাতির এই সূর্য সন্তানের জন্মদিনের প্রথম প্রহরে ক্লাব প্রাঙ্গণে উপস্থিত ছিলেন অনেক সাধারণ মানুষও।

শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আবাহনী ক্লাব প্রাঙ্গণে।

সারাবাংলা/এনআর/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর