শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে শ্রমিক দিবসে র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ‘Don’t count Vaibhav Sooryavanshi’s age’: Shikhar Dhawan’s bold India debut statement | Cricket News কালিয়াকৈরে মহাসড়কে মৃত্যুর ফাঁদ,ফায়ার সার্ভিসের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে ফুঁসছে ১০ হাজার শ্রমিক Shah Rukh Khan Unveils Saif Ali Khan’s Kartavya Poster; Sambhavna Seth And Avinash Dwivedi Announce Pregnancy | Bollywood News কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড হিদায়াতের নূরানি কাফেলা পতেঙ্গায় ৭০ লক্ষ টাকা মূল্যের বিদেশি মদ জব্দ শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

রাজবাড়ীতে ইউনিয়ন আ.লীগের সভাপতি গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৫৯ সময় দেখুন


রাজবাড়ী: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের মামলায় বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মো. আব্দুল মান্নান মিয়াকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুল মান্নান মিয়া সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মৃত আ. মালেক মিয়ার ছেলে। সে বসন্তপুর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বেলা সাড়ে ১২ টার দিকে ১০০/১৫০ জন শিক্ষার্থীরা গোয়ালন্দ মোড়ে অবস্থান করে শান্তিপূর্ণভাবে কোটা আন্দোলনের স্লোগান দিচ্ছিলেন। এ সময় আওয়ামী সন্ত্রাসীরা গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ জনগণের ওপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে এবং আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইনসহ আরও অনেকে গুলিবিদ্ধ ও আহত হন। এর পর আসামিরা ৮/১০টি ককটেল বিস্ফোরণ ঘটালে সেখানেও কয়েকজন শিক্ষার্থী আহত হন।

পরে গত বছরের ২ সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, ‘শিক্ষার্থী জিসান খানের দায়ের করা মামলায় বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়াকে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom