মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

রাজশাহীতে গাঁজা সহ গ্রেপ্তার ১ জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২৪২ সময় দেখুন
রাজশাহীতে গাঁজা সহ গ্রেপ্তার ১ জন

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মো. আবুল কালাম আজাদ (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় মাদক বিক্রির নগদ ৩ হাজার ২১০ টাকা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মানিক ইসলাম (৪৪) নামে আরেক ব্যক্তি পালিয়ে গেছেন।
বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে কাটাখালী থানা পুলিশের সহায়তায় আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম মতিহার থানার এমদাদপুর এলাকায় অভিযান চালিয়ে আজাদকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার আজাদ চিনিকল বাজার গ্রামের মৃত জীবরাঈল হোসেনের ছেলে। তিনি বর্তমানে নতুন এমদাদপুর গ্রামে বসবাস করেন। অভিযানে তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, আজাদের বিরুদ্ধে কাটাখালী থানায় পাঁচটি, বোয়ালিয়া থানায় একটি এবং রাজশাহী জেলার চারঘাট থানায় একটি মাদক মামলা রয়েছে। এ ছাড়া কাটাখালী থানায় পেনাল কোডে আরও একটি মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, আজাদ দীর্ঘদিন ধরে পলাতক মানিক ইসলামের সঙ্গে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। মানিক চরখিদিরপুর মধ্যচর গ্রামের শুকুর আলীর ছেলে এবং বর্তমানে এমদাদপুর গ্রামে বসবাস করেন।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আজাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক মানিককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর