মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

রাজশাহীতে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২১৮ সময় দেখুন
রাজশাহীতে প্রতিবন্ধীদের  হুইল চেয়ার বিতরণ

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তি, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও অসহায় রোগীদের চলাচলের সুবিধার্থে সাতটি হুইলচেয়ার বিতরণ করেছে রাজশাহী জেলা পরিষদ। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে এসব হুইলচেয়ার বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

উপকারভোগীদের মধ্যে রয়েছেন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, শয্যাশায়ী রোগী মোছা. আম্বিয়া বেগম এবং প্রতিবন্ধী শিশু রাইহান মাহমুদসহ মোট সাতজন।

এ সময় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা বলেন, “মানুষ মানুষের জন্য -এই মানবিক মূল্যবোধকে ধারণ করেই আমাদের কাজ করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তি, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, অসহায় রোগী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একটি হুইলচেয়ার কারও কাছে শুধু চলাচলের উপকরণ নয়, এটি তাঁর স্বাভাবিক জীবনযাপন, আত্মনির্ভরশীলতা ও পরিবারের ওপর নির্ভরতা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে।

রাজশাহী জেলা পরিষদ সব সময় অসহায় ও অসচ্ছল মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষ যেন প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে আমরা আন্তরিক। সামর্থ্য ও সুযোগ অনুযায়ী মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে চাই। আমি আশা করি, এই হুইলচেয়ারগুলো উপকারভোগীদের দৈনন্দিন চলাফেরা সহজ করবে এবং তাঁদের জীবনে কিছুটা স্বস্তি নিয়ে আসবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার চৌধুরী,সহকারী প্রকৌশলী মোঃ আল আমিন মল্লিক, প্রধান সহকারী এস. এম. আল মতিনসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর