শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রাত জাগলে নারীদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৫৪ সময় দেখুন
রাত জাগলে নারীদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে


লাইফস্টাইল ডেস্ক

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ। প্রতি বছর বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশ পালন করে দিবসটি। যার অন্যতম প্রধান উদেশ্যই থাকে এই রোগটি সম্পর্কে মানুষকে সচেতন করা। সম্প্রতি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) এক জরিপে দেখা গেছে, দেশের ২৫ দশমিক ৬ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এ হিসাবে মোট জনগোষ্ঠীর এক-চতুর্থাংশেরও বেশি মানুষ ডায়াবেটিস রোগটি বহন করছেন।

এই ডায়াবেটিস বিভিন্ন কারণে হয়। সম্প্রতি নারীদের ডায়াবেটিস নিয়ে পরিচালিত এক জরিপে দেখা যায় অস্বাস্থ্যকর জীবনযাপনের ফলে নারীদের টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি অনেক বেড়ে যায়। বিশেষ করে রাত জেগে কাজ করলে ঝুঁকি আরো বাড়ে।চীন ও অষ্ট্রেলিয়ার গবেষকরা বৃটিশ মেডিকেল সাময়িকপত্র বা জার্নালে এই গবেষণাকর্মটি প্রকাশ করেছেন।

গবেষণাটিতে দেখা গেছে, যে নারীরা মাসে অন্তত তিনদিন কিংবা তার বেশি রাতে কাজ করেন তাদের এই রোগের ঝুঁকি বেড়ে যায়। তাছাড়া যে নারীদের ওজন বেশি, ধূমপান করেন, প্রতিদিন অন্তত ৩০ মিনিটের কম ব্যায়াম করেন এবং ফাস্টফুড খান তাদের টাইপ ২ ডায়াবেটিসের সম্ভাবনা অনেক বেড়ে যায়।

গবেষকদের দেওয়া তথ্যমতে, রাত জেগে কাজ করা নারীদের ক্ষেত্রে ১৭ ভাগ, অস্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত নারীদের ক্ষেত্রে ৭১ ভাগ টাইপ ২ ডায়াবেটিসের সম্ভাবনা দেখা দেয়। আর যে নারীরা একই সাথে রাত জেগে কাজ ও অস্বাস্থ্যকর কাজ করেন তাদের টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় ১১ ভাগ।

প্রায় ১ লক্ষ ৪৩ হাজার ৪১০ নার্সের ওপর জরিপ চালানো হয়। নার্সদের কাজের সময়সূচী পরিবর্তিত হয়। ফলে তাদের টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি থাকে বেশি। জরিপের ফলাফলে দেখা যায়, ২২ থেকে ২৪ বছর বয়সী অন্তত ১০ হাজার ৯১৫ নার্স টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত।

Diabetes.co.uk এই ওয়েবসাইটে গবেষণার ফলাফল দেওয়া হয়েছে। এতে নারীদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে বলা হয়, রাত জেগে কাজ করা এবং অস্বাস্থ্যকর, অনিয়ন্ত্রিত জীবনযাপন নারীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে।

সারাবাংলা/এসবিডিই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর