Last Updated:
কলকাতা: শারীরিক ভাবে আদালতে হাজিরার আগেই ফের অসুস্থ। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে কার্ডিও ডিপার্টমেন্টে আছেন তিনি। আজ সোমবারই তাকে আদালতে সশরীরে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এরই মধ্যে গতকাল অর্থাৎ রবিবার রাত থেকে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় বলেই সূত্রের খবর।