শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

রাবির রেল লাইনে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৭৭ সময় দেখুন
রাবির রেল লাইনে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু


কাজী ওবায়েদ উল্লাহ, রাবি প্রতিনিধি ::

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্টেশন বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৬০) মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টুঙ্গিপাড়া থেকে রাজশাহীগামী এক্সপ্রেসওয়ের ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। তার পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় ওই নারীর মৃত্যু হয়। তিনি স্টেশন বাজার এলাকায় অস্থায়ীভাবে বসবাস করতেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর