শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের দেড় মাসেই ভেঙে গেল নতুন কালভার্ট Record-breaker Kylian Mbappe becomes the first player ever to score eight goals in two different FIFA World Cups | Football News Phoebe Bridgers, Ricky Martin & Taylor Swift’s Posse: How Madison Square Garden Secretly Profiled VIPs, Gay Celebs | Hollywood News তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ডেঙ্গু সচেতনতার সেমিনার নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম জুলাইয়ের আকাঙ্ক্ষার ধারে কাছেও এখনো পৌঁছাইনি: মান্না ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৯০ দৌলতপুরে ‘মধুবালা’ তরমুজ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত নজিরবিহীন বৃষ্টিপাতেও সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করছে চসিক: মেয়র ডা. শাহাদাত হোসেন

রামেকে করোনা ও উপসর্গে একদিনে দ্বিগুণ প্রাণহানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৫৭ সময় দেখুন
রামেকে করোনা ও উপসর্গে একদিনে দ্বিগুণ প্রাণহানি


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে মৃত্যু দ্বিগুণ বেড়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু হয়েছিল। কিন্তু রবিবার (২৯ আগস্ট) সকাল থেকে সোমবার (৩০ আগস্ট) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় একই ইউনিটে ১৪ জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।

রামেক হাসপাতালের পরিচালক জানান, মৃতদের ৭ জন করোনা পজিটিভ, ৬ জনের করোনার উপসর্গ ছিল। এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পরও বিভিন্ন শারীরিক জটিলতায় একজনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ৫ জন, নওগাঁর ১ জন ও পাবনার ১ জন।

সোমবার সকাল পর্যন্ত করোনা ইউনিটের ৪১৮ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ১৬১ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৭ জন।

তিনি আরও জানান, সোমবার সকালে রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ১৬১ রোগীর মধ্যে ৭৯ জনের করোনা পজিটিভ রয়েছে। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৩ জন। যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৯ জন।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom