বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

রাশিয়ার এক শহর ইউক্রেনের দখলে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১১৯ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: রাশিয়ার কুরস্কে এলাকার সুদঝা নামে একটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনের সেনারা। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। খবর: সিএনএন।

সুদঝা শহরে গত সপ্তাহ থেকেই ছিল ইউক্রেনীয় সেনারা। কিন্তু এবারই প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট জানালেন তাদের সেনারা শহরটি দখল করেছে।

ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্ডার স্রিসকি জানিয়েছেন, তারা কুরস্কের ৩৫ কিলোমিটার ভেতরে প্রবেশ করতে পেরেছেন। এরমধ্যে ১ হাজার ১৫০ স্কয়ার কিলোমিটার অঞ্চল এবং ৮২টি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন তারা।

স্রিসকি আরও জানিয়েছেন, সুদঝা শহরে সেনাবাহিনীর একটি প্রশাসনিক অফিস স্থাপন করা হয়েছে যেন সেখানে আইন ও শাসন বিরাজমান থাকে এবং সাধারণ মানুষ তার প্রয়োজনীয় জিনিসপত্র পান।

সুদঝা শহরে রয়েছে গুরুত্বপূর্ণ একটি গ্যাস টার্মিনাল। এখান থেকে রাশিয়ার গ্যাস ইউক্রেন হয়ে ইউরোপে যায়। এখন ধারণা করা হচ্ছে, এই গ্যাস টার্মিনালটি দখল করার পরিকল্পনা ঠিক করেছে ইউক্রেনীয় সেনারা।

ইউক্রেনের এই আকস্মিক হামলার কারণে রাশিয়ার কুরস্ক থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এক সপ্তাহ পার হলেও এখনো ইউক্রেনীয় বাহিনীকে থামাতে পারেনি রুশ বাহিনী।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর