বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

রাশিয়ার কাছ থেকে ফের গ্যাস কেনার কথা ভাবছে ইইউ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৫ ১৫:৫৬ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৮:১৮

রাশিয়ার কাছ থেকে ফের গ্যাস কেনার কথা ভাবছে ইইউ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো রাশিয়ার কাছ থেকে আবারও গ্যাস কেনার কথা ভাবছে। মূলত ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের সম্ভাব্য সমাপ্তির জন্য সমঝোতার অংশ হিসেবে রাশিয়ার পাইপলাইন গ্যাস কেনা আবারও শুরু করা উচিত কি না তা নিয়ে আলোচনা করেছেন ইইউ’র কর্মকর্তারা।

ইইউ’র কর্মকর্তারা বলছেন, রাশিয়ার গ্যাস কেনা হলে তা ইউরোপের উচ্চ জ্বালানি মূল্য হ্রাস করবে, মস্কোকে আলোচনায় বসতে উৎসাহিত করবে এবং উভয় পক্ষের জন্য একটি অস্ত্রবিরতির বাস্তবায়ন নিশ্চিত করবে। তবে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ পুনরায় চালুর বিষয়ে প্রাথমিক আলোচনা উঠতেই এটি ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এই প্রসঙ্গে তিন ইউরোপীয় কর্মকর্তা জানিয়েছেন, জার্মানি ও হাঙ্গেরির কিছু কর্মকর্তা এই ধারণাকে সমর্থন করেছেন। পাশাপাশি অন্যান্য কিছু দেশও এতে আগ্রহী। এসব দেশগুলো ইউরোপের জ্বালানি ব্যয় কমানোর একটি উপায় হিসেবে দেখছে এটিকে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে আরও বেশি মার্কিন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার জন্য চাপ দিয়েছেন। কিন্তু এটি রাশিয়ার পাইপলাইনের গ্যাসের তুলনায় অনেক ব্যয়বহুল।

রাশিয়ার পাইপলাইন গ্যাস পুনরায় চালুর ধারণা সামনে আসতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা এবং পূর্ব ইউরোপের কিছু দেশের কূটনীতিকেরা। গত তিন বছর ধরে রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা কমানোর জন্য কাজ করছিলেন তারা।

ওদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘যুদ্ধের এই চরম পর্যায়ের অবসান ঘটানো গুরুত্বপূর্ণ। কূটনৈতিক সমাধানে আসা সবসময়ই ভালো। এতে কম প্রাণহানি ও ক্ষতি হবে।’  তবে তার দফতর রাশিয়ার গ্যাস কেনার আলোচনা নিয়ে কোনো মন্তব্য করেনি।

ইতোমধ্যে গ্যাস বিক্রির বিষয়টি ফের আলোচনায় আসায় ইউরোপীয় কোম্পানিগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি করতে আগ্রহী কিছু মার্কিন এলএনজি রপ্তানিকারকের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা আশঙ্কা করছেন, ইউক্রেনীয় ট্রানজিট পুনরায় শুরু হলে তাদের পণ্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ইউক্রেনের মাধ্যমে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পরে ইউক্রেন এর ভূখণ্ডের মধ্য দিয়ে গ্যাস পরিবহনের চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য নতুন কোনো আলোচনা করতে রাজি না হওয়ায় এই সরবরাহ বন্ধ করতে বাধ্য হয় রাশিয়া। ফলে অস্ট্রিয়া, স্লোভাকিয়া ও হাঙ্গেরি ইউক্রেনের মাধ্যমে সরবরাহ হওয়া গ্যাস থেকে বঞ্চিত হয়।

সারাবাংলা/এসডব্লিউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
গ্যাস সরবরাহ
রাশিয়া





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর