আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার একটি মিগ-৩১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির পূর্ব কামচাটকা উপকূলে প্রশিক্ষণের সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিমানটি আভাচা উপসাগরের জলে তলিয়ে গেছে। যুদ্ধবিমানের ক্রুদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও অজানা। বিমানটি কোনো গোলাবারুদ ছাড়াই উড়ছিল।
ক্রু এবং বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষ খুঁজতে অনুসন্ধান ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
চলতি বছরে এ নিয়ে রাশিয়ার দুটি মিগ-৩১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এর আগে গত এপ্রিলে একটি মিগ-৩১ মুরমানস্ক শহর থেকে দেড়শ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। ওই জেটটি নির্জন এলাকায় বিধ্বস্ত হওয়ার আগে অবশ্য ক্রুরা নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন।
সারাবাংলা/আইই