বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

‘রাশিয়াকে দোষ দিতে পারমাণু চুল্লি ধ্বংসের পরিকল্পনা ইউক্রেনের’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৬২ সময় দেখুন
‘রাশিয়াকে দোষ দিতে পারমাণু চুল্লি ধ্বংসের পরিকল্পনা ইউক্রেনের’


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এবং জাতীয়তাবাদী গ্রুপ আজভ ব্যাটালিয়ন দেশটির খারকিভে অবস্থিত জাতীয় গবেষণা কেন্দ্রে ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজির একটি পারমাণবিক চুল্লি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে দাবি রাশিয়ার। আর এ হামলা রুশ সেনাবাহিনীর ওপর দেওয়া হবে বলেও অভিযোগ করেছে দেশটি। খবর রাশিয়ান সংবাদ সংস্থা তাস’র।

সোমবার (৭ মার্চ) এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এবং জাতীয়তাবাদী গ্রুপ আজভ ব্যাটালিয়ন সঙ্গে মিলে খারকিভ শহরের কাছাকাছি এলাকায় সম্ভাব্য তেজস্ক্রিয় দূষণ নিয়ে পরিকল্পনা করছে। ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজিতে অবস্থিত একটি পরীক্ষামূলক পারমাণবিক সিস্টেমের একটি চুল্লির পাশে সুড়ঙ্গ খনন করেছে তারা।’

সেখানে আরও বলা হয়, ‘ইউক্রেনের সামরিক বাহিনী এবং আজভ ব্যাটালিয়নের সদস্যরা চুল্লিটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এমনিক ওই পরীক্ষামূলক পারমাণবিক ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য রাশিয়ান সশস্ত্র বাহিনীকে অভিযুক্ত করা হবে।’

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ‘এ ঘটনায় প্রতিবেদন তৈরি করার জন্য গতকাল রোববার (৬ মার্চ) বিদেশি সাংবাদিকরা খারকিভে পৌঁছেছে। আর এক্ষেত্রে পরিবেশগত বিপর্যয় সৃষ্টির জন্য রাশিয়াকে অভিযুক্ত করা হবে।’

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর