বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রাশিয়ার পরাজয় দেখছেন ব্লিংকেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২১৪ সময় দেখুন
রাশিয়ার পরাজয় দেখছেন ব্লিংকেন


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় সুনিশ্চিত এবং বিজয়ের পথে রয়েছে ইউক্রেন, এমন দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

ইউক্রেন সফরে গিয়ে সোমবার (২৫ এপ্রিল) পোল্যান্ড সীমান্তে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, রাশিয়া চেয়েছিল ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কেড়ে নিতে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা সামরিক শক্তি জাহির করতে ব্যর্থ হয়েছে। এখন রাশিয়া অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এর আগে, রোববার (২৪ এপ্রিল) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কিয়েভে বৈঠক করেছেন অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

ইউক্রেনে রুশ হামলার শুরু হওয়ার পর এই প্রথম কোনো মার্কিন প্রতিনিধি দল কিয়েভ সফর করল। যদিও এর মধ্যেই ইউরোপের অনেক নেতা ইউক্রেন সফর করেছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কিন্তু, ইউক্রেনে সবচেয়ে বেশি অস্ত্র ও আর্থিক সহযোগিতা পাঠানো যুক্তরাষ্ট্র এত দিন কিয়েভে কোনো শীর্ষ কর্মকর্তাকে পাঠায়নি।

সর্বশেষ দফায় ইউক্রেনে ৮০ কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে রাশিয়ার হামলার পর কিয়েভকে দেওয়া যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা ৩০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর