শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘রাষ্ট্রপতিও মনে করেন ইসি গঠনে আইন হওয়া দরকার’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২৬৯ সময় দেখুন
‘রাষ্ট্রপতিও মনে করেন ইসি গঠনে আইন হওয়া দরকার’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে ইসি গঠন ইস্যুতে সংলাপ শেষে বের হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দল। এ সময় বঙ্গভবন এলাকায় অপেক্ষমাণ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

রাশেদ খান মেনন বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে লিখিত প্রস্তাব দিয়েছি। রাষ্ট্রপতি আলোচনাকালে আমাদের জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন হওয়া উচিত। তিনি আইন প্রণয়নের ব্যাপারে ইতিবাচক।’

‘ইসি গঠন বিষয়ে আইন করা সম্ভব। রাষ্ট্রপতি উদ্যোগ নিলেই এটি হয়। কারণ এটি জাতীয় দাবি’— বলেন রাশেদ খান মেনন।

আইন না করে ইসি গঠন করা হলে আপনারা নির্বাচনে যাবেন কি না? সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা নির্বাচনমুখি দল, নির্বাচনে যাব। এর থেকে কঠিন সময়েও আমরা নির্বাচনে গেছি।’

রাশেদ খান মেনন বলেন, ‘রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই। সংসদেও সেই একই অবস্থা।’

চলমান ইউপি নির্বাচনে মনোনয়ন বাণিজ্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘ইউপি নির্বাচনে একেকজন প্রার্থীর কোটি টাকার ওপরেও খরচ হচ্ছে। ইউনিয়ন পরিষদের নির্বাচনে যদি এই খরচ হয় তাহলে জাতীয় নির্বাচনে কী হবে?’

তত্ত্বাবধায়ক সরকার কিংবা তদারকি সরকারের মাধ্যমে নির্বাচনের দাবি বিষয়ে রাশেদ খান মেনন বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বিধান তো বাতিল হয়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়টি তো সংশোধনীর মাধ্যমে এসেছে। এ ছাড়া গত নির্বাচন তো দলীয় সরকারের অধীনেই হয়েছে।’

ইসি গঠনে এই সংলাপ ‘নাটক’ বিএনপির এমন দাবির পরিপ্রেক্ষিতে রাশেদ খান মেনন বলেন, তারাই প্রমাণ করুক, এটি নাটক কি না?’

সারাবাংলা/এএইচএইচ/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর