বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি বিশ্বব্যাপী খাদ্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এখন হালাল খাবার : তথ্যমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত আপনার জন্য কোন আইপ্যাডটি সেরা? হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৮ সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর ‘Ball was on the ground’: Ex-cricketer baffled as Dhruv Jurel catch sparks controversy | Cricket News Top ENT News Aug 18: Snakes Spotted At SRK’s Mannat, Anirudh Ravichander-Kavya Maran’s Wedding Date | Bollywood News গণঅধিকার-এমপি আমির হামজার সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা খেলতে খেলতে শেখার পরিবেশ তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

‘রাষ্ট্র পরিচালনায় সকলের সহযোগিতা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২২৪ সময় দেখুন
‘রাষ্ট্র পরিচালনায় সকলের সহযোগিতা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে’


ঢাকা: বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, বাংলাদেশকে দ্রুত উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গঠনের জন্য সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং বিভিন্ন এনজিওকে এক যোগে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকালে তেজগাঁও ইমপালস্ হাসপাতাল মিলনায়তনে ইনডেক্স গ্রুপ আয়োজিত “আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্ট (এবি ট্রাস্ট)- কৌশলগত সম্প্রসারণ প্রস্তাব” শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের ব্যক্তিগত সচিব এবিএম আব্দুস সাত্তার। সেমিনারে বিশ্লেষণমূলক বক্তব্য দেন মনির হোসেন।

শিমুল বিশ্বাস বলেন, উন্নত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও সরকারের অনুপ্রেরণায় বেসরকারি সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরাসরি অনুপ্রেরণায় বেসরকারি সংগঠনগুলো প্রত্যক্ষ সহযোগিতা দিতো। রাষ্ট্র পরিচালনায় ক্ষেত্রে সকলের সহযোগিতাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ শুধু মাত্র বিরোধীদলের প্রতি দমন-পীড়নেই ব্যস্ত ছিলো না। তারা বিভিন্ন সামাজিক সংগঠন এবং এনজিওগুলোকেও দলীয়করণ করেছিল। যে কারণে এসব সংগঠনের মাধ্যমে জনগণ সরাসরি উপকৃত হতে পারেনি। তাই আমাদেরকে রাষ্ট্র এবং সমাজের প্রয়োজনে বিভিন্ন সামাজিক সংগঠনসহ জনকল্যাণমুখী সকল কর্মকাণ্ডকে উৎসাহ দিতে হবে।

এ সময় ইমপালস হাসপাতালের প্রিন্সিপাল রানা ফেরদৌস রত্না, পরিচালক খালেদা ইয়াসমিন, জান্নাতুল হক শাপলা, শিল্পপতি আজিম উদ্দিন স্বপন, বিএনপি নেতা নেছার আহমেদ নান্নু, সাংবাদিক মাহমুদুল হাসানসহ বিভিন্ন তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom