শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

‘রিজার্ভ তলানিতে ঠেকেছে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৯৮ সময় দেখুন
‘রিজার্ভ তলানিতে ঠেকেছে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তলানিতে ঠেকেছে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন’- এমনটিই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ইদের ছুটির আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১৯৯ কোটি ডলারের আমদানি দায় পরিশোধের পর মঙ্গলবার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। তাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৯ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে দাঁড়ায়, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।

২০২১ সালের আগস্টে বাংলাদেম ব্যাংকের রিজার্ভ রেকর্ড ৪৮ দশমিক ০৬ বিলিয়ন ডলারে পৌঁছায়। ২০০৬ সালে বিএনপি যখন ক্ষমতাচ্যুত হয়, তখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল মাত্র ৫ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের এই রিজার্ভ কমে আসা প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশে ভয়াবহ লোডশেডিং চলছে, তথাকথিত উন্নয়নের মাধ্যমে লুটপাটের স্বর্গরাজ্য গড়ে তোলা হয়েছে, দেশ থেকে লাখ-লাখ কোটি টাকা পাচার করে অর্থনীতিকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তলানীতে ঠেকেছে- যা দেশের ইতিহাসে সর্বনিম্ন।

যশোর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধনিকে ঈদের দ্বিতীয় দিন দুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং বুধবার (১৩ জুলাই) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামকে নৃশংসভাবে হত্যার বিষয়টি গণমাধ্যমকে জানানোর জন্য আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশে প্রকৃত আইনের হাতের চেয়েও অবৈধ ক্ষমতার হাত অনেক লম্বা।’

রিজভী বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগ এক সর্বনাশা সময় সৃষ্টি করেছে। বর্তমান এই ঘোর দুর্দিনে জনগণের জান-মাল এখন বিপন্ন। তাদের অব্যাহত গুম, খুন, নারী শিশু নির্যাতনে সারাদেশে এক বিষাদের ছায়া নেমে এসেছে। সরকারের নির্দেশেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হত্যা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। দেশব্যাপী সরকার হত্যাযজ্ঞে মেতে উঠেছে। দেশে বেকারত্ব, দারিদ্র, অনাহার, জিনিসপত্রের অগ্নিমূল্য থেকে দৃষ্টি সরাতেই এই সকল হত্যাকান্ড।’

তিনি বলেন, ‘এখন যেদিকে তাকানো যায় নৈরাশ্য, নৈরাজ্য আর প্রহসনের ছবি। শ্রীলঙ্কার মতো ভয়াবহ পরিস্থিতি বর্তমানে বাংলাদেশেও বিদ্যমান। এই যখন দেশের অবস্থা তখন বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে কিনা সেই আতঙ্ক থেকে বিরোধী দল নিধনে কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এই কর্মসূচির অংশ হিসেবেই যুবদল নেতা বদিউজ্জামান ধনীকে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে কুড়িগ্রামের শফিকুল ইসলামকে। এই সমস্ত হত্যাকান্ড পরিকল্পিত, এক বৃহত্তর মাস্টার প্ল্যানেরই অংশ।’

রিজভী বলেন, ‘পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়া টের পেয়ে আওয়ামী সরকার দেশে এখন মৃত্যুদূতের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ক্ষমতাসীনদের সীমাহীন দুর্নীতি ও স্বজন পোষণ, বিলাসী জীবনযাপন এবং বিপুল সম্পত্তি অর্জন সংকটাপন্ন হবে ভেবেই ক্ষমতার শেষ সময়ে এসে তারা মরণ কামড় দিচ্ছে। ক্ষমতা হারানোর ভয়ে তারা উন্মাদ হয়ে গেছে। তাই সহিংস রক্তপাতের মধ্য দিয়ে নিজেদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই প্রতিটি হত্যাকাণ্ডেরই বিচার হবে বাংলাদেশের মাটিতে। সময় আর বেশি নাই। এই সরকারের পতন আসন্ন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সাংগঠনিক সম্পাদক ইসাহাক সরকার, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল প্রমুখ।

সারাবাংলা/এজেড/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর