মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

রীক্ষা দিচ্ছিল, আচমকা মাথার উপর পড়ল সিলিং ফ্যান! বাটানগরে তোলপাড়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৬ সময় দেখুন


Last Updated:

চলছিল মাধ্যমিক পরীক্ষা। কিন্তু ঠিক সেই সময়ে মাথার উপর ভেঙে পড়ল সিলিং ফ্যান। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নন্দীনি মাখাল নামের এক পরিক্ষার্থী।

এই স্কুলেই ঘটে দুর্ঘটনা এই স্কুলেই ঘটে দুর্ঘটনা 
এই স্কুলেই ঘটে দুর্ঘটনা 

দক্ষিণ ২৪ পরগনা: চলছিল মাধ্যমিক পরীক্ষা। কিন্তু ঠিক সেই সময়ে মাথার উপর ভেঙে পড়ল সিলিং ফ্যান। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নন্দিনী মাখাল নামের এক পরীক্ষার্থী। যার জেরে স্কুলগুলির পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বাটানগরের বাংলা জাতীয় শিক্ষা মন্দিরের ওই ছাত্রীর সিট পড়েছিল মহেশতলা পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বাটানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যামন্দিরে। সেখানে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষাকেন্দ্রের ভিতরেই যে এরকম ভয়াবহ কাণ্ড হয়ে যাবে তা ভাবতেই পারছেন না কেউ। বর্তমানে ছাত্রীটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি নির্ধারিত সময়েই পরীক্ষা দিতে চলে আসেন। পরীক্ষাও শুরু হয়। একমনে পরীক্ষা দিতে দিতেই যে এই কাণ্ড ঘটে যাবে তা ভাবতে পারছেন না পরিবারের সদস্যরা। এই ঘটনায় রাজ্যজুড়ে বিভিন্ন স্কুলগুলির রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অভিভাবকেরা।

প্রধান শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, “শিক্ষা দফতর তথা সরকারি উদাসীনতায় এ ধরনের ঘটনা আগামী দিনেও ঘটার সম্ভাবনা রয়েছে। যে আর্থিক সহায়তা শিক্ষা দফতর থেকে বিগত দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলি পেত, তা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। ফলত রক্ষণাবেক্ষণের অভাব ঘটছে এবং এ ধরনের ঘটনা ঘটছে। শিক্ষা দফতর তথা রাজ্য সরকারের কাছে আমাদের একান্ত আবেদন আর্থিক সহায়তা দিয়ে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচান। অন্যথায় এ ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা এড়ানো যাবে না।”

নবাব মল্লিক

Next Article

Madhyamik 2025: বিশেষভাবে সক্ষম দুই পরিক্ষার্থীর পাশে স্কুলের জুনিয়র বোনেরা!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর