শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রুট পরিবর্তন করে ময়মনসিংহ যাচ্ছে ট্রেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১০৪ সময় দেখুন
রুট পরিবর্তন করে ময়মনসিংহ যাচ্ছে ট্রেন


ডেস্ক রিপোর্ট::  গাজীপুরে ট্রেন দুর্ঘটনার কারণে আপাতত ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো যেন নিরবচ্ছিন্নভাবে ঢাকা থেকে চলাচল করতে পারে সেজন্য রুট পরিবর্তনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে বিষয়টি ঢাকা পোস্টকে জানান ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, ময়মনসিংহের রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ওই অঞ্চলের ট্রেনগুলো রুট পরিবর্তন করে চলাচল করছে।

জানা গেছে, ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো ঢাকা-বিমানবন্দর-টঙ্গী-ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করছে।

সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনের অন বোর্ড স্ক্রিনে দেখা যায়, রংপুরগামী রংপুর এক্সপ্রেস (৭৭১) ট্রেন ২ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষায় রয়েছে। ট্রেনটি সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেটি ছাড়েনি। ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার (৩৪) সকাল ৯টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত ছাড়েনি। এবং জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস (৭৯৯) ট্রেন ৪ নাম্বার প্ল্যাটফর্মের অবস্থান করছে। ট্রেনটি সকাল ১০টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখনও ছাড়েনি।

রেললাইন কেটে ফেলায় বুধবার (১৩ ডিসেম্বর) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আসলাম হোসেন (৩৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা। এ দুর্ঘটনায় লোকোমাস্টার এমদাদুল হক, সহকারী লোকোমাস্টার সজিব মিয়া গুরুতর আহত হন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর