বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’

রেডক্রসের গাজা কার্যালয়ের পাশে হামলা, নিহত ২২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১০৯ সময় দেখুন
রেডক্রসের গাজা কার্যালয়ের পাশে হামলা, নিহত ২২


আন্তর্জাতিক ডেস্ক

রেডক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি) বলেছে, তাদের গাজা কার্যালয়ের পাশে রকেট হামলায় ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে গাজা কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কার্যালয় ঘিরে তাবুতে বসবাসকারী শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছে।

কারা এই শক্তিশালী রকেট হামলা চালিয়েছে আইসিআরসি তা জানায়নি তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বিবৃতিতে বলেছে, শেলগুলো আইসিআরসি কার্যালয়ের কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে।

এতে বলা হয়েছে, শুক্রবার (২১ জুন) হামলার পর ২২ জনের মরদেহ এবং আহত ৪৫ জনকে কাছাকাছি একটি রেডক্রস ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে আরও হতাহতের খবর আছে।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গোলাবর্ষণে ২৫ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। তারা ইসরাইলকে এই হামলার জন্য দায়ী করেছে।

মন্ত্রণালয় বলেছে, আইসিআরসি ঘাঁটির আশেপাশে অবস্থিত ‘আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের তাবু লক্ষ্য করে ইসরাইল এই হামলা চালিয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র এই ঘটনায় কোনো ভূমিকা স্বীকার করেননি তবে তিনি বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, আল-মাওয়াসির মানবিক এলাকায় আইডিএফের হামলা চালানোর কোনো ইঙ্গিত নেই। ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর