বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

লক্ষ্মীপুরে জেলা পরিষদের ডোবা জমি দখলে মেতে উঠেছে পলাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২ সময় দেখুন
লক্ষ্মীপুরে জেলা পরিষদের ডোবা জমি দখলে মেতে উঠেছে পলাশ

মু. সাইফুল ইসলাম (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি)
লক্ষ্মীপুরে জেলা পরিষদের জমি নামে বেনামে অবৈধভাবে দখলে মেতে উঠেছে ১৪ নং মান্দারি ইউনিয়নের পলাশ।

লক্ষ্মীপুর সদর উপজেলার ১৪ নং মান্দারি ইউনিয়নে মহাসড়কের দীঘলি রোডের উত্তর পাশে জেলা পরিষদের পরিত্যক্ত ডোবা জমি রাতের আধারে বালু বরাট করে দখলের পায়তারা করছেন বলে অভিযোগ উঠেছে ,গোলাম কুদ্দুস মিলন মেম্বারের ছেলে পলাশের বিরুদ্ধে। সরকারি জমি ভূমিদসু পলাশের কবল থেকে রক্ষা করতে জেলা প্রশাসক ও জেলা পরিষদের চেয়ারম্যানের দৃষ্টি আকষণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মৃত মু. সুজায়েত উল্ল্যাহর ছেলে আব্দুল মান্নান ও বীর মুক্তিযুদ্ধা নুরুজ্জামান মাস্টার। এই বিষয়ে বীর মুক্তিযুদ্ধার ছেলে আব্দুল মান্নান জানান- রাতের আধারে পলাশ সহ তার দলবল মিলে জেলা পরিষদের ডোবা জমি দখল কর লক্ষ্যে ডোবাতে বালুযোগে বরাট করেছে।যেহেতু মান্দারিতে মুক্তিযুদ্ধাদের নিয়ে কোনো প্রকল্প নেই তাই আমরা এখানে মুক্তিযুদ্ধা প্রকল্প করার জন্য লিজ নিয়েছি। তাও সে কিভাবে রাতের আধারর বরাট করে বুঝে আসে না।

এই বিষয়ে অভিযুক্ত পলাশের ভাই মনির বলেন: আমরা সামনে বালু পেলে মাথায় করে আমাদের নিজ জায়গা বালু দিয়ে বরাট করেছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর