সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: RCB win last-ball thriller to knock Mumbai Indians out | Cricket News Yogi Adityanath Makes ‘Krishnavataram’ Film Tax-Free After Special Screening In Lucknow | India News লক্ষ্মীপুরে দুধে পানি মিশিয়ে বিক্রি, ৩ মণ দুধ বিনষ্ট কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে ২০তম সাম্পান বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু শ্রী শ্রী বঙ্ক বিহারী জিউ আখড়া মন্দির পরিচালনা কমিটির নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া দৌলতপুরে দরবার শরীফের খাদেমের ওপর হামলা মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫ মাদকসেবীকে কারাদণ্ড

‘লিবারেশন ডকফেস্ট চট্টগ্রাম’র পর্দা নামল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৬৭ সময় দেখুন
‘লিবারেশন ডকফেস্ট চট্টগ্রাম’র পর্দা নামল


সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো : মানবাধিকার ও মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে তিন দিনব্যাপী ‘লিবারেশন ডকফেস্ট চট্টগ্রাম’ শেষ হয়েছে। গত বৃহস্পতিবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে এর উদ্বোধন হয়েছিল।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় টিআইসি অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানের পাশাপাশি পুরস্কারও ঘোষণা করা হয়েছে। তিনদিনের উৎসবে ১২টি দেশের মুক্তি ও মানবাধিকারবিষয়ক ২০টি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দিলারা বেগম জলি পরিচালিত ‘জঠরলীনা’ এবং আসমা আক্তার বীথি পরিচালিত ‘গিত্তাল মে আছিয়া’ প্রামাণ‍্যচিত্র প্রদর্শনীর মধ‍্যে দিয়ে উৎসবের সমাপ্তি টানা হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত গণমাধ্যম ব্যক্তিত্ব দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। আরও বক্তব্য দেন- একুশে পদকপ্রাপ্ত নাট‍্যজন আহমেদ ইকবাল হায়দার, উৎসবের প্রোগ্রামার শরিফুল ইসলাম শাওন, উৎসবের পরিচালক তারেক আহমেদ, চট্টগ্রাম সমন্বয়ক রফিকুল আনোয়ার রাসেল এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ব্যবস্থাপক রফিকুল ইসলাম।

লিবারেশন ডকফেস্টের পাশাপাশি তিনদিনের ‘এক্সপোজিশন অব ইয়াং ফিল্ম ট‍্যালেন্ট চট্টগ্রাম’ শীর্ষক কর্মশালারও শেষ হয়েছে। অনুষ্ঠানে কর্মশালা থেকে বাছাই করা সেরা তিনটি প্রজেক্টকে পুরস্কৃত করা হয়। এগুলো হলো- সাখাওয়াত হোসেনের ‘আন্ডা স্টোরি’, ইরফানুল হকের ‘মনন থেকে বুনন’ এবং জান্নাতুল ফেরদৌস নীলা’র ‘দিব‍্যধাম’।

সারাবাংলা/আরডি/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom