সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ব্যতীত নির্বাচন হবে তামাশার: ড. মাসুদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৪৫ সময় দেখুন
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ব্যতীত নির্বাচন হবে তামাশার: ড. মাসুদ


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি পটুয়াখালী-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ব্যতীত নির্বাচন হবে তামাশার। প্রশাসনে দলীয়করণের ফলে নির্বাচনে সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে না।

শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে মহানগর জামায়াতের হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলার ঢাকাস্থ কালীশুরী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাই সনদের আদেশ জারি ও গণভোটের বিষয়ে সময়ক্ষেপণ করে লাভ নাই, গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে। যতই গড়িমসি করে সময় নষ্ট করা হোক না কেন, আগে গণভোট তারপর জাতীয় নির্বাচন হতে হবে। নতুবা জনগণ জুলাই চেতনায় আবারও রাজপথে নেমে আসবে।

উপস্থিত বাউফলবাসীর উদ্দেশে ড. মাসুদ বলেন, যখনই গণভোট হয়, গণভোটের প্রস্তাবে হ্যাঁ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান হলেই এদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে।

ঢাকাস্থ বাউফল নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এস এম রুহুল আমীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাউফল উপজেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর