রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির আইওটি প্রযুক্তি, ক্ষতি কমবে ১৫-১৬% টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল

শর্ত মেনে গণপরিবহন চলছে কি না তা তদারকীতে সিএমপি ট্রাফিকের অতি.কমিশনার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ মে, ২০২১
  • ৩৭৭ সময় দেখুন
শর্ত মেনে গণপরিবহন চলছে কি না তা তদারকীতে সিএমপি ট্রাফিকের অতি.কমিশনার

দীর্ঘ ৪৮ দিন বন্ধ থাকার পর আজ ২৪ মে ২০২১ ইংরেজি সোমবার থেকে স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে পরিচালিত হওয়ার শর্ত দিয়ে দূরপাল্লার পরিবহণ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। সরকারের নির্দেশনা মেনে গণপরিবহনগুলো চলছে কি না, চালক, সহকারী ও যাত্রী সাধারণ স্বাস্থ্যবিধি মানছেন কি না তা তদারকি করছেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ। চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের নির্দেশক্রমে আজ সোমবার বিকেল সোয়া ৪টায় নগরীর এ.কে খান মোড়ে উপস্থিত হয়ে বেশ কিছু গণপরিবহনে উঠেন তিনি। এসময় যাদের মুখে মাস্ক নেই তাদের ও পথচারীর মাঝে মাস্ক বিতরন করেন শ্যামল কুমার নাথ।
তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী গণপরিবহনগুলো যাতে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে সড়কে চলাচল করে তা নিশ্চিত করার জন্য তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করার পাশাপাশি তাদেরকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে। ##

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর