শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

‘শহিদ মিনারে প্রতিহিংসার শিকার হয়েছে বিএনপি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
‘শহিদ মিনারে প্রতিহিংসার শিকার হয়েছে বিএনপি’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রায় ৫ ঘণ্টা অপেক্ষা করে মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা সাড়ে ৭টার সময় বলাকা ভবন থেকে প্রভাতফেরি মিছিল নিয়ে এসেছি। সলিমুল্লাহ মুসলিম হলের সামনে থেকে আমরা সকাল ৮টা থেকে প্রায় পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে আছি। কয়েকটি প্রতিষ্ঠানের নাম এখান থেকে বারবার উচ্চারণ করা হয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে বেদি ত্যাগ করেনি, অযথা সময় নষ্ট করেছে। এখানে যারা প্রশাসনের দায়িত্বে ছিলেন এটা তাদের ব্যর্থতা। মহান ভাষা দিবসেও এখানে (শহীদ মিনারে) দলবাজি হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তারা আমাদের ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করেছে।’

তিনি বলেন, ‘ভাষা আন্দোলনের চেতনা ছিল মহান মুক্তিযুদ্ধের বীজবপন, ভাষা আন্দোলনের চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনা এক, সেই চেতনা ছিল দেশ গণতান্ত্রিক বাংলাদেশ হবে, এদেশের জনগণ নিজের হাতে ভোট দিয়ে নির্বাচিত সরকার গঠন করবে, যে দল সংখ্যাগরিষ্ঠতা  পাবে সেই দল জনগণের সেবা করবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভািইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শিক্ষা বিষয়ক সম্পাদক এবিএম ওবায়দুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, মীর নেওয়াজ আলী, হারুনুর রশীদ, তাবিথ আউয়াল, মফিকুল হাসান তৃপ্তি, সেলিম রেজা হাবিব, শামীমুর রহমান শামীম, আকরামুল হাসান, রফিক শিকদার, যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মুনায়েম মুন্না, রফিকুল আলম মজনু, আমিনুল হক, ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, এসএম জিলানী, হাসান জাফির তুহিন, হেলেন জেরিন খান, শহীদুল ইসলাম বাবুল, আবুল কালাম আজাদ, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

সারাবাংলা/ এজেড/ এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর