বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শাওয়ালের চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ইদ সোমবার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২৪২ সময় দেখুন
শাওয়ালের চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ইদ সোমবার


আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের আকাশে শনিবার (৩০ এপ্রিল) ইসলামি চন্দ্র বছরের দশম মাস পবিত্র শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে কাল রোববার ৩০ রোজা পূর্ণ হবে। সেই হিসাবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে সোমবার (২ মে) মুসলিমদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

শনিবার সন্ধ্যার পর চাঁদ না দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের রাজকীয় আদালত। পাশাপাশি, সৌদি আরবের চাঁদ দেখা কমিটির সদস্য ও জ্যোতির্বিজ্ঞানী আবদুল্লাহ আল-খুদাইরি বলেছেন, তথ্য অনুযায়ী সৌদিতে আজ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

এর আগে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানায় আবুধাবিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। সংস্থাটি বলেছে, শনিবার চাঁদ দেখতে না পাওয়ার অর্থ পবিত্র রমজান মাসের শেষ দিন হবে রোববার (১ মে)।

শনিবার এক বিবৃতিতে আইএসি বলেছে, রমজান মাসের শেষের দিকের চাঁদটি তারা একেবারে হালকাভাবে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। যার অর্থ ইসলামি বিশ্বের সব দেশ থেকে এদিন শাওয়াল মাসের চাঁদ দেখা প্রায় অসম্ভব হবে।

সাধারণত মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও এশিয়ার অন্যান্য দেশে ইদ উদযাপন করা হয়। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে সোমবার হলে বাংলাদেশে তার পরের দিন মঙ্গলবার পবিত্র ইদুল-ফিতর উদযাপিত হবে।

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ইরান, ওমান, জর্ডান, মরক্কো এবং ঘানায় গত ৩ এপ্রিল পবিত্র রমজান মাস শুরু হয়। আমিরাতি গণমাধ্যমের খবর অনুযায়ী, এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পূর্বাভাসে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ পবিত্র ইদুল-ফিতর ২ মে পালিত হবে বলে জানানো হয়েছে।

তবে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর এবং কানাডায় আগামী সোমবার পবিত্র ঈদুল-ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার তিন দেশের কর্তৃপক্ষ শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার ইদুল-ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের জন্য ঘোষণা করতে পেরে আনন্দিত যে, কাউন্সিলের সদস্যদের পরামর্শ এবং স্থানীয় ও বৈশ্বিক পর্যবেক্ষকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রমজান মাসের শেষ দিন হবে আগামী রোববার (১ মে)। আর ১৪৩৩ হিজরির শাওয়াল মাসের প্রথম দিন সোমবার; এদিনই ইদুল-ফিতর উদযাপন করা হবে।

সিঙ্গাপুরের মজিলস উলামা ইসলামও সেখানকার মুসলমানরা ২ মে (সোমবার) ইদুল-ফিতর উদযাপন করবেন বলে ঘোষণা দিয়েছে। কানাডার মুসলিমদের সংগঠন দ্য এসোসিয়েশন অব মুসলিম ইন কানাডার এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরে ইদুল-ফিতর সোমবার উদযাপন করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে ইদুল ফিতরের সঠিক তারিখ ইসলামিক ক্যালেন্ডারের ১৪৩৩ হিজরির ১০তম মাস শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হবে।

এছাড়াও তুরস্ক, ইরাক, কাতার, কুয়েত ও ফ্রান্সেও সোমবার (২ মে) পবিত্র ইদুল-ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর