শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল ভোটে জয়, সমর্থকদের উচ্ছ্বাসে মুখর এলাকা রাজনৈতিক ব্যক্তিদের সাংবাদিক পাসকার্ড; পাসকার্ড বিতরণে ব্যাপক অনিয়ম Nawazuddin Siddiqui Recalls How Rajpal Yadav’s Home Was A ‘Langar’ For Struggling Actors | Bollywood News বিমানবন্দরে আটক জামায়াত নেতাকে জব্দকৃত ৭৪ লাখ টাকাসহ পরিবারের কাছে হস্তান্তর T20 World Cup: Motie magic sinks England in Mumbai after Sherfane Rutherford’s 76 | Cricket News দৌলতপুরে বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুর ১আসন নির্বাচনী সরঞ্জাম বিতরণ জাতীয় নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন বিভাগীয় কমিশনার চীন-বাংলাদেশ সম্পর্ক বহিরাগত শক্তি দ্বারা প্রভাবিত হবে না: চীনা দূতাবাস পার্বত্য ২১৩ ভোটকেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা, ২০ দুর্গম কেন্দ্রে বিশেষ নজরদারি

শামীম রহমান (রুবা)এর ১ম মৃত্যুবার্ষিকী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১৫০ সময় দেখুন
শামীম রহমান (রুবা)এর ১ম মৃত্যুবার্ষিকী


জেসমিন বাপ্পি, চট্টগ্রাম (ঘাসফুল) প্রতিনিধি ::

ঘাসফুলএর প্রতিষ্ঠাতা মরহুমা শামসুন্নাহার রহমান পরাণ ও প্রধান পৃষ্ঠপোষক মরহুম এম. এল. রহমানের ৩য়কন্যা শামীম রহমান (রুবা) এর ১ম মৃত্যুবার্ষিকী ১৪ নভেম্বর।

এ উপলক্ষে আজ ১৩ নভেম্বর সকাল ৯.০০টায় ঘাসফুল প্রধান কার্যালয়ে ভার্চুয়াল দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়।ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে দোয়া পাঠ করেন মরহুমার বড় বোন ও ঘাসফুল নির্বাহী পরিষদ সদস্য পারভীন মাহমুদ এফসিএ ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ শিখা জামান এবং স্মরণ সভায় অনুভূতি প্রকাশ করেন মরহুমার কন্যা ডাঃ শাবানা চৌধুরী, ননদ সীমা খান, ক্যামেলিয়া, খালা নাহিদ হানিফ, ডা. ফারুক আযম, ঘাসফুল’র নির্বাহী কর্মকর্তা ও একমাত্র ভাই আফতাবুর রহমান জাফরী, ঘাসফুল সাধারণ পরিষদ সদস্য ও ছোট বোন ঝুমা রহমান, ঘাসফুল নির্বাহী পরিষদ সদস্য ও মরহুমার মায়ের সহপাঠী প্রফেসর ড. জয়নাব বেগম, ফজলুল হক মামুন, মিস তানাজ ও ঘাসফুল’র উপপরিচালক মফিজুর রহমান। শামীম রহমান (রুবা) এর বর্ণাঢ্য জীবন’র উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

উক্ত দোয়া মাহফিল ও স্মরণসভায় দেশ-বিদেশে অবস্থানরত মরহুমার স্বজনরা অংশগ্রহণ করেন। ঘাসফুল ফেইসবুকে অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর