বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ কর্ণফুলী জামায়াতের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। নাগরপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলার আবেদন কর্ণফুলীতে অবৈধ ও ময়লাযুক্ত তেল মজুদের দায়ে ৫০ হাজার জরিমানা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি রয়টার্সের প্রতিবেদন ইরান প্রশ্নে ট্রাম্প সহায়তা চাইলেও অনিচ্ছুক থাকতে পারে চীন Vaibhav Sooryavanshi earns new fan in Kagiso Rabada: ‘There’s not an ounce of fear’ | Cricket News প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবি’র আইন বিভাগের ছাত্র ছিলেন: আসিফ নজরুল কুতুবদিয়া উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায় প্রকল্প) ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্টিত।

শার্শায় একটি বেসরকারি ক্লিনিক থেকে নবজাতক চুরি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯১ সময় দেখুন
শার্শায় একটি বেসরকারি ক্লিনিক থেকে নবজাতক চুরি


ইয়ানূর রহমান,যশোর প্রতিনিধি :: শার্শায় একটি বেসরকারি ক্লিনিক থেকে নবজাতক চুরিহওয়ার খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার বেলা ২ টার দিকে উপজেলার নাভারণবাজারের ‘নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ থেকে শিশুটি চুরি
হয়েছে।

নবজাতকের বাবা ঝিকরগাছা উপজেলার মধুখালী গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেনবলেন, আমার স্ত্রী রেক্সোনা খাতুনের প্রসব বেদনা উঠলে মঙ্গলবার দুপুরেনাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানে রাত৯টার দিকে সিজারিয়ানের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম হয়। শিশুটিকে নিয়ে বেডে আসার পর অনেকেই তাকে নিয়ে আদর করছিল। মা ও মেয়ে সুস্থ ছিল।

বৃহস্পতিবার বেলা ২ টার পর থেকে শিশুটিকে আর পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাচ্ছে না।নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তত্বাবধায়ক আবু সাঈদ হিমনজানান, অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ সন্তান জন্ম দেন রেক্সোনা খাতুন।শিশুটিকে আমরা তাদের হাতে তুলে দিই। কিন্তু বৃহস্পতিবার দুপুর ২ টার সময়শুনেছি সন্তানটি পাওয়া যাচ্ছে না।

বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বলেন, বিষয়টি শুনে আমরা
ঘটনাস্থলে এসেছি। জিজ্ঞাসাবাদ করছি। শিশুটি উদ্ধারে থানা ও জেলা গোয়েন্দাপুলিশের একটি টিম চেষ্টা করছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom