বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News Brazil vs India: Vinicius Jr, Raphinha set for historic Kolkata showdown | Football News ‘বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি-বিদ্যুৎ সংকট হবে না— এটা হতে পারে না’ লক্ষ্মীপুরে নকল ঘি বিক্রির অভিযোগে ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ৩৫০ কেজি নিম্নমানের ঘি ধ্বংস স্ত্রীর লাশ ঝুলে আছে ফ্যানের সাথে , স্বামী পলাতক সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্রশক্তির মানববন্ধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৩ ৩ দেশে ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা, ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড জুলাইয়ের রক্তের সাথে বেঈমানি, দেশ চাঁদাবাজি-লুটপাটের বস্তিতে পরিণত: মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ১২ জুন পর্যন্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩৪৭ সময় দেখুন
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ১২ জুন পর্যন্ত


স্টাফ করেসপন্ডেন্ট

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণরোধে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১২ জনু পর্যন্ত বাড়ানো হলো। বুধবার (২৬ মে) দুপুরে শিক্ষামন্ত্রী দীপু মনি ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, তবে এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি রাতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় ৩০ মার্চ দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। চলতি বছরের ডিসেম্বর থেকে করোনা সংক্রমণ কমতে থাকলেও পরে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই সংক্রমণের চিত্র বিপরীতমুখী হতে থাকে। পরিবর্তিত পরিস্থিতিতে ২৫ মার্চ মন্ত্রণালয় জানায়, স্কুল-কলেজ খুলবে ২৩ মে। এবার সেই সিদ্ধান্ত থেকেও পিছু হঠতে হলো সরকারকে।

বিজ্ঞাপন

এর আগে, গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। ওই সময় ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দ্বিতীয় দফায় ৯ এপ্রিল ও তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত সেই ছুটি বাড়ানো হয়। সেই ছুটি বাড়তে বাড়তে ঠেকেছে ৩১ অক্টোবর পর্যন্ত। পরে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান (কওমি ছাড়া) বন্ধ ঘোষণা করা হয়েছিল। সেটিও বেড়ে ঠেকেছিল ২৯ মার্চে। পরে ২২ মে, এরপর ২৯ মে এবং সবশেষ ১২ পর্যন্ত বাড়ল এই ছুটি।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে এরই মধ্যে একে একে গত বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষাজুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের এইচএসসি, দাখিল ও সমমান পরীক্ষাও বাতিল করা হয়। সবশেষ প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণির বার্ষিক পরীক্ষাও নেওয়া হয়নি। সব মিলিয়ে একবছরেরও বেশি সময় ঝরে গেছে শিক্ষার্থীদের জীবন থেকে। এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও রয়েছে শঙ্কার মুখে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর