রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ, প্রক্টর অফিসে তালা হাইব্রিড পণ্যে হার্টের অবস্থা ভয়াবহ খারাপ হচ্ছে: চিফ হুইপ রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি ভারতের Knight Riders survive Shubman Gill scare: KKR crack GT code to keep playoff hopes breathing সিনহার জানাজায় থাকবেন প্রধানমন্ত্রী ঈদগড় ইউনিয়ন এর পাশ্ববর্তী ক্যাংগারবিলে তিন দিন ব্যাপি বলি খেলায় চ্যাম্পিয়ান কুতুবদিয়ার বলি মিরাজ। কুতুবদিয়ার সী-ট্রাক নিয়ে আলোচনা: নতুন জাহাজ না আসা পর্যন্ত থাকছে ‘এসটি নিঝুমদ্বীপ’ Yash’s Toxic Delay Has ‘Valid Reasons’, Says Tara Sutaria: ‘Definitely Worth The Wait’ | Bollywood News ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নে এনজিও সমূহের গুরুত্ব অপরিসীম

শিক্ষার্থীরা ভ্যাকসিন পেলে অক্টোবরে খুলবে ঢাবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২৬৫ সময় দেখুন
শিক্ষার্থীরা ভ্যাকসিন পেলে অক্টোবরে খুলবে ঢাবি


ঢাবি করেসপন্ডেন্ট

সকল শিক্ষার্থীর ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত হওয়া সাপেক্ষে আগামী অক্টোবর মাসের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলসমূহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে প্রথম দফায় সব বর্ষের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে না আবাসিক হলগুলো। প্রথম দফায় কেবল চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় প্রভোস্ট স্টান্ডিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী।

এক্ষেত্রে আগামী সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রাপ্তির বিষয়টি সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক গোলাম রব্বানী।

তিনি বলেন, অক্টোবরের শুরুর দিকে আবাসিক হল খোলা যাবে, যদি সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে যদি আমাদের শিক্ষার্থীরা করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ সম্পন্ন করতে পারে।

অধ্যাপক গোলাম রব্বানী বলেন, ভ্যাকসিন নেওয়া সাপেক্ষে শুরুতে চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে এবং নভেম্বরের মাঝামাঝি সময়ে সবাই উঠতে পারবে।

সারাবাংলা/আরআইআর/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom