শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শিবগঞ্জে নদীতে ডুবে এক শিশু নিহত ॥ এক শিশু নিখোঁজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫২ সময় দেখুন
শিবগঞ্জে নদীতে ডুবে এক শিশু নিহত ॥ এক শিশু নিখোঁজ


আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদীতে গোসল করতে চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থী ডুবে নিহত ও আরো এক শিশু শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।নিহত শিশু শিক্ষার্থী হলো উপজেলার ছত্রাজিতপুর খুলিপাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে লিজা খাতুন (১১) ও বহলাবাড়ি গ্রামের নাজমুল হকের মেয়ে নাইমা খাতুন(১১)। 

লিজা খাতুন (১১) ও নাইমা খাতুন(১১) দু’জনই ছত্রাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে পাগলা নদীর বহালাবাড়ি ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। পরে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও রাজশাহী ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালিয়ে বিকাল ৪টার দিকে লিজা খাতুনের লাশ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর