বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

শিবাজি পার্কে সন্ধ্যায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৯ সময় দেখুন
শিবাজি পার্কে সন্ধ্যায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য


সারাবাংলা ডেস্ক

ঢাকা: সংগীতসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকে স্তব্ধ ভারত। ৯২ বছরে বয়সী থেমে গেল সুরের পথ চলা। তার মৃতুর খবর শোনা মাত্রই মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছুটে আসেন অনেকে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বেলা সাড়ে ১২টায় লতা মঙ্গেশকরের মরদেহ নিয়ে যাওয়া হয় প্রভুকুঞ্জের বাসভবনে। এরপর বিকেল ৪টার দিকে নেওয়া হবে শিবাজি পার্কে। সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্যের কথা রয়েছে।

কিংবদন্তি শিল্পীর মৃত্যুতে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। প্রিয় শিল্পীর চলে যাওয়া মেনে নিতে পারছেন ভক্তরা।

লতা মঙ্গেশকরের চলে যাওয়ায় শোক বার্তায় ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে ভারতের সংস্কৃতি জগতে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই শূন্যতা পূরণ হওয়ার নয় বলেও মন্তব্য করেন।

কোভিড পরবর্তী জটিলতার কারণে মৃত্যু হল লতা মঙ্গেশকরের, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন সকালে মারা যান লতা মঙ্গেশকর।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর