শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের দেড় মাসেই ভেঙে গেল নতুন কালভার্ট Record-breaker Kylian Mbappe becomes the first player ever to score eight goals in two different FIFA World Cups | Football News Phoebe Bridgers, Ricky Martin & Taylor Swift’s Posse: How Madison Square Garden Secretly Profiled VIPs, Gay Celebs | Hollywood News তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ডেঙ্গু সচেতনতার সেমিনার নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম জুলাইয়ের আকাঙ্ক্ষার ধারে কাছেও এখনো পৌঁছাইনি: মান্না ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৯০ দৌলতপুরে ‘মধুবালা’ তরমুজ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত নজিরবিহীন বৃষ্টিপাতেও সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করছে চসিক: মেয়র ডা. শাহাদাত হোসেন

শীতে পা ফাটে? সারাবেন যেভাবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
শীতে পা ফাটে? সারাবেন যেভাবে


লাইফস্টাইল ডেস্ক

শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যায়। ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। শীতকালে ত্বকের সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো পা ফাটা। অনেকে শীতকালে পায়ের বাড়তি যত্ন নিতে ভুলে যান। এরফলেই পা ফাটার সমস্যা দেখা দেয়। শীতে বাতাসে ধুলোবালি বেশি থাকে। আর পায়েই সবচেয়ে বেশি ধুলো লাগে। তাই শীতে পায়ের বিশেষভাবে যত্ন নিতে হবে।

পা পরিষ্কার রাখুন

শীতকালে পায়ের যত্নে প্রথমেই খেয়াল রাখতে হবে, পা যেন পরিষ্কার থাকে। রাতে ঘুমানোর আগে কুসুম গরম পানিতে সামান্য সাবান মিশিয়ে হালকাভাবে ঘষে পা পরিষ্কার করতে হবে। এরপর পানি মুছে ময়েশ্চারাইজার বা অলিভ ওয়েল লাগাতে হবে।
শুধু রাতে নয়, গোসল করার পরও পায়ে ময়েশ্চারাইজার ও অলিভ ওয়েল লাগাতে হবে। তবে খেয়াল রাখতে হবে, পা পরিষ্কারের সময় পাথর বা শক্ত কিছু ব্যবহার করা যাবে না। এতে ত্বকের ক্ষতি হতে পারে।

নিয়মিত স্ক্র্যাবিং করুন

পায়ের মরা কোষ তোলার জন্য শীতকালে নিয়মিত স্ক্র্যাবিং করা উচিত। সপ্তাহে দুই থেকে তিনদিন স্ক্র্যাবার ব্যবহার করা ভাল। স্ক্র্যাব করার পর পায়ে ময়েশ্চারাইজার লাগাতে হবে। গ্লিসারিন ও কয়েক ফোঁটা মধু একসঙ্গে মিশিয়েও লাগাতে পারেন। পা ফাটা কমে যাবে। সারাদিনের ধুলোবালি জমা পা ভালভাবে পরিষ্কার না করেই অনেকে ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমাতে যান। এতে পা ফাটা বাড়ে এবং ত্বকের ক্ষতি হয়। মনে রাখা ভাল, অপরিষ্কার পায়ে কখনই ময়েশ্চারাইজার, অলিভ ওয়েল বা গ্লিসারিন লাগানো উচিত না।

সুতির মোজা পরতে পারেন

পা ফাটা রোধে এই শীতে ঘুমানোর আগে পাতলা ও সুতি মোজা পরতে পারেন। এতে পায়ের আর্দ্রতা বজায় থাকবে এবং পা ফাটা কমে যাবে। শুধু শীতের প্রভাবেই নয়, ত্বকের নানা সমস্যার থাকলেও পা ফাটার সমস্যা দেখা দিতে পারে। আবার কিছু রোগের কারণে পা ফাটার সমস্যা বেড়ে যেতে পারে। যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, সোরিয়োসিস, থাইরয়েডের সমস্যা, ছত্রাক সংক্রমণ ইত্যাদি। ঘরোয়া যত্ন নেওয়ার পরও পা ফাটা না কমলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে।

সারাবাংলা/এসবিডিই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom