রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘শুধুমাত্র স্লোগান দিয়ে যুদ্ধ জয় করতে পারব না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৫৪ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ২৩:০২

গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সদস্যপদ নবায়ন কর্মসূচি। ছবি: সারাবাংলা

ঢাকা: ‘শুধুমাত্র স্লোগান দিয়ে যুদ্ধ জয় করতে পারব না’— এমনটিই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সদস্যপদ নবায়ন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গতকাল শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন হলো। এখানে আমাদের কর্মীরা যারা আসেন সাধারণত ভাইদের পেছনে আসেন। এসে সেই ভাইদের পক্ষে স্লোগান দিতে থাকেন। তারপর স্লোগান দেয় পূর্ব-পশ্চিম-উত্তর-দক্ষিণ। এটা রাজনীতি না। ইট ক্যান নট বি পলিটিক্স।’

তিনি বলেন, ‘রাজনৈতিক কর্মীর মুখ থেকে এ ধরনের স্লোগান আসা উচিত নয়। স্লোগানে কতটা দেউলিয়াপনা হতে থাকে রাজনীতি, সেটা বোঝা যায়। বিএনপিকে আদর্শ দলে পরিণত করতে হবে, মেধার নেতৃত্ব গড়ে তুলতে হবে। শুধুমাত্র স্লোগান দিয়ে আমরা যুদ্ধ জয় করতে পারব না।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের এখন প্রশিক্ষণের প্রয়োজন আছে। আমাদের কর্মীরা, আমরা কেন জানি না রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের এক জায়গায় চরম দৈন্য আছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমি মনে করি, আমাদের চেয়ারম্যান উদ্যোগ নেবেন। এখন পর্যন্ত যত ভালো কাজ হয়েছে চেয়ারম্যান উদ্যোগ নিয়েছেন। এখন কম্পলসারি করতে হবে প্রত্যেকটি উপজেলা ও জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ, এটাকে জরুরি করতে হবে।’

প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত বক্তব্য দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যার শামসুজ্জামান দুদু, উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উ্ন নবী খান সোহেল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, শ্যামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

জয়
টপ নিউজ
বিএনপি মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
যুদ্ধ
স্লোগান





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর