রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

শেখ হাসিনার পাশে থাকবে ৫৮ দলীয় ইউএনও জোট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১০১ সময় দেখুন
শেখ হাসিনার পাশে থাকবে ৫৮ দলীয় ইউএনও জোট


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা, দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার ব্যাপারে সম্মিলিত জাতীয় জোট ৫৮ দলীয় ইউএনএ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর নিউ ইস্কাটনের বাসভবনে সম্মিলিত জাতীয় জোট ৫৮ দলীয় ইউএনএর মহাসচিব ডা. খন্দকার মো. ইমদাদুল হক সেলিমের নেতৃত্বে জোটের শরিক দলগুলোর ১০ জন চেয়ারম্যানের প্রতিনিধির একটি গ্রুপ সৌজন্য সাক্ষাৎ করে এ সিদ্ধান্তের বিষয়টি জানান।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সম্মিলিত জাতীয় জোটের মুখপাত্র মাওলানা আলতাফ হোসাইন মোল্লা, সম্মিলিত জাতীয় জোটের প্রধান সমন্বয়কারী শাহ ওয়ালিউল্লাহ ফরহাদ, ডেমোক্রেটিক পিপলস পার্টি চেয়ারম্যান প্রফেসর সিদ্দিকুর রহমান, জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মজিবুর রহমান , জাতীয় ওলামা মাশায়েখ পার্টির চেয়ারম্যান মাওলানা শরিফ হাজারী, বাংলাদেশ ইসলামিক জনতা পার্টি চেয়ারম্যান মাওলানা মো. আযহারুল ইসলাম, গ্রামীণ কল্যাণ পার্টির চেয়ারম্যান মোহাম্মদ হায়দার আলী ও ইসলামিক সমাজতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাওলানা মুফতি কমরেড তালিবুল ইসলাম।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ১৪ দল সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেখ হাসিনার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সাংবিধানিক ও দেশের উন্নয়নের স্বার্থে ৫৮ দলীয় ইউএনএর সিদ্ধান্তকে স্বাগত জানান।

সারাবাংলা/এনআর/ একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর