শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ডক্টর হামিদুর রহমান আজাদ এর কৃতজ্ঞতা বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টাঙ্গাইল-৬ আসনে ধানের শীষের জয়, বড় ব্যবধানে নির্বাচিত লাভলু ঐতিহাসিক ব্যবধানে রাঙামাটিতে ধানের শীষের জয়, বিপুল ভোটে বিজয়ী দীপেন দেওয়ান কুষ্টিয়া ভোটে ভিন্ন চিত্র: দৌলতপুরে ধানের শীষ, বাকি তিনে দাঁড়িপাল্লা মৌলভীবাজারের চার আসনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয় Farrhana Bhatt Opens Up On Bonding With Amaal Mallik: ‘My Mom Treats Him Like A Son’ | Television News কিছু আসনে ফলাফল ঘোষণায় বিলম্বের অভিযোগ জামায়াত আমিরের গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল ভোটে জয়, সমর্থকদের উচ্ছ্বাসে মুখর এলাকা রাজনৈতিক ব্যক্তিদের সাংবাদিক পাসকার্ড; পাসকার্ড বিতরণে ব্যাপক অনিয়ম

শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ১৪৯ সময় দেখুন
শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকালে রাজধানীর কেআইবি কনভেনশন হলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘কৃষিবিদরা দেশের কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ উপমহাদেশের কৃষি শিক্ষার সর্বপ্রাচীন প্রতিষ্ঠান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে অনেক কৃষিবিদ নানা জায়গায় এখনও বঞ্চনার শিকার হচ্ছে। এগুলো অতি শিগগিরই সমাধান করতে হবে।’

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কৃষিবিদ ড. কামাল উদ্দিন আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কৃষিবিদ মেজবাহ উদ্দিন, কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কৃষিবিদ প্রফেসর ড. শহীদুর রশীদ ভূঁইয়া, সাবেক সচিব ও পিএসসির সদস্য কৃষিবিদ ফয়েজ আহমেদ, কৃষিবিদ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত মহাসচিব মকসুদ আলম খান মুকুট, কৃষিবিদ ইনস্টিটিউশন ঢাকা মেট্রোর সভাপতি লিয়াকত আলী জুয়েল, সাধারণ সম্পাদক তাসদিকুর রহমান সনেটসহ অনেকে।

সারাবাংলা/এনআর/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর