বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ

শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৭০ সময় দেখুন
শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী-গাবুরা (বিজি) কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ উঠেছে।
অভিযুক্ত শিক্ষকের নাম মোঃ মাছুম বিল্লাহ। তিনি বিজি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের সুত্রে জানা গেছে, বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদচণ্ডিপুর বন বিবিতলা গ্রামের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী ‘রিসা’ (ছদ্মনাম) দীর্ঘদিন ধরে মাছুম বিল্লাহর কাছে প্রাইভেট পড়ত। সেই সুযোগে শিক্ষক বিভিন্ন প্রলোভন দেখান। একপর্যায়ে কৌশলে ওই ছাত্রীকে বিয়ে করেন বলে অভিযোগ।

ভুক্তভোগীর বাবা ‘শীবাশীষ’ (ছদ্মনাম) বলেন, আমি বা আমার পরিবার আগে থেকে কিছু বুঝতে পারিনি। মাছুমের স্ত্রী বিষয়টি জানালে আমরা নিশ্চিত হই। এমন ঘটনায় আমি নিজেই মর্মাহত, মানসম্মান সব শেষ। তাকে ফেরানোর চেষ্টা করছি। বিয়ে হয়েছে কিনা বা ভূক্তভোগী ছাত্রী ধর্মান্তরিত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, শুনেছি হয়েছে, তবে এখনো কাগজপত্র হাতে পাইনি। আগে ছাটকাট করে নেই, তারপর আইনি ব্যবস্থা নেব।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মোঃ মাছুম বিল্লাহর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে বিজি কলেজ অধ্যক্ষ তপন কুমার রায় বলেন, বিষয়টি নিয়ে আমি বেশ বিব্রত। গত দু’দিন আগে ঐ শিক্ষককের স্ত্রী আমাকে বিষয়টি জানান। একজন শিক্ষক এমন কাজ করলে কি ধরনের ব্যবস্থা নেয়া হয় এমন প্রশ্ন উত্তরে তিনি বলেন, কলেজ কর্তৃপক্ষ হিসেবে তাকে সর্বোচ্চ পর্যায়ে বোঝানো হবে। যদি তিনি অমান্য করেন তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, ঘটনাটি আমার অজানা, এধরনের কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষককের এমন ঘটনায় হতবাক শিক্ষার্থীদের অভিভাবকরা। তাদের দাবি কলেজের পরিবেশ সংকটাপন্ন হওয়ার আগে ঐ শিক্ষককে বহিস্কার করা হোক। নাহলে নতুন শিক্ষার্থী ভর্তি ও পুরাতন শিক্ষার্থী টিকিয়ে রাখা কষ্টকর হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর