সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বকশীবাজার খানকাহ: পুরান ঢাকার সুফি ঐতিহ্যের জীবন্ত স্মারক আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর আনোয়ারায় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ ভূঞাপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ধর্ষণকারী গ্রেফতার নাগরপুরে ফুয়েল কার্ড কার্যক্রম শুরু: কার্ড ছাড়া মিলবে না তেল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘গোদের উপর বিষ ফোঁড়’ : বাংলাদেশ ন্যাপ যেকোনো মুহূর্তে যুদ্ধ ফের শুরু হতে পারে: ইরানের সতর্কবার্তা কুতুবদিয়ায় বোরো ধানের বাম্পার ফলন IPL 2026: ‘I was looking at a score around 220-230’ – Ruturaj Gaikwad rues CSK’s batting lapse in SRH loss | Cricket News ‘Personally Disappointed’: Hema Malini On Women’s Reservation Bill Failure, Makes Appeal To Public | Bollywood News

শ্যামনগরে সিসিডিবি-এনগেজ প্রকল্পের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৫২ সময় দেখুন
শ্যামনগরে সিসিডিবি-এনগেজ প্রকল্পের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সিসিডিবি একটি উন্নয়নমূলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।
সেই লক্ষ্যে নারীদেরকে আরও সামনে অগ্রসর করার জন্য ৮ই মার্চ ২০২৪ তারিখ সকাল ৮:০০ ঘটিকায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য নিপা চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালি ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মাসুরা খাতুন। আরও উপস্থিত ছিলেন পিসিআরসিবি প্রকল্পের একাউন্ট্যান্ট কাম এ্যাডমিন ন্যান্সি বিশ্বাস, প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নীলিমা রানী।

প্রধান অতিথি বলেন যে, আগে নারীরা বাইরে বের হতে পারত না। তারা কোন কাজে অংশ নিতে পারত না। কিন্তু আজ পরিবর্তন এসেছে। তিনি বেগম রোকেয়া, নেপোলিয়নের উদাহরণ টেনে বলেন, আপনারা একটি শিক্ষিত মা দেন, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। তিনি নারীদের সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহসী হওয়ার আহ্বান জানান।

এনগেজ প্রকল্পের নারীরা তাদের এগিয়ে যাওয়ার পিছনের গল্পগুলো উপস্থাপন করেন। এবং তাদের গল্পের উপরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং পুরস্কার প্রদান করা হয়।
নারী সদস্য কবিতা রানী মন্ডল বলেন, নারী দিবস আমরা আগে পালন করিনি। আমার খুব ভালো লাগছে এমন একটা দিবসে উপস্থিত হতে পেরে। তিনি সকল নারীকে আরও এগিয়ে আসার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom