বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

শ্রীলংকায় সর্বদলীয় সরকার গঠনে একমত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ১৭৭ সময় দেখুন
শ্রীলংকায় সর্বদলীয় সরকার গঠনে একমত


আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলংকার প্রধান বিরোধী দলগুলো একটি সর্বদলীয় অন্তর্বর্তী সরকার গঠনে রাজি হয়েছে। গতকাল রোববার (১০ জুলাই) দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের ঘোষণার পরে এ সিদ্ধান্ত নেয় দলগুলো। দেশটির অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যর্থ হওয়ায় গত শনিবার প্রেসিডেন্টের বাসভবন দখলে করে বিক্ষোভকারীরা। ফলে প্রেসিডেন্ট গোটাবায়া ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। খবর এনডিটিভি।

রাজাপাকসের পদত্যাগের পর বর্তমান চরম অর্থনৈতিক সংকট মোকবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে বিরোধী দলগুলো আলোচনা করেছে বলে জানা গেছে।

ক্ষমতাসীন শ্রীলংকা পোদুজানা পেরামুনা পার্টির (এসএলপিপি) বিদ্রোহী অংশের নেতা উইমাল ওয়েরাওয়ানসা বলেন, ‘আমরা একটি অন্তর্বর্তী সময়ের জন্য সকল দলের অংশগ্রহণে ঐক্যের সরকার গঠনে নীতিগতভাবে সম্মত হয়েছি। এটি এমন একটি সরকার হবে, যেখানে সব দলের প্রতিনিধিত্ব থাকবে।’

এসএলপিপি’র বিদ্রোহী অংশের আরেক নেতা বাসুদেব নানায়াক্কারা বলেন, ‘এক্ষেত্রে রাজাপাকসের পদত্যাগের জন্য তাদের আগামী ১৩ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে না।’

দেশটির প্রধান বিরোধী দল সমগি জন বালাওয়েগয়া পার্টি (এসজেবি) জানিয়েছে, তারা দলের ভিতরে এ বিষয়ে ব্যাপক আলোচনা করেছে। দলটির সাধারণ সম্পাদক রঞ্জিত মাদুমা বান্দারা বলেন, ‘সীমিত সময়ের জন্য সব দলের অংশগ্রহণে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করাই আমাদের লক্ষ্য এবং তারপরে জাতীয় সংসদ নির্বাচন করব।’

এর আগে, দেশটির বিরোধী দলগুলোর দাবির মুখে আগামী বুধবার (১৩ জুলাই) পদত্যাগ করবেন বলে গত শনিবার সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্দেনাকে জানিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। এদিকে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে’ও নিজের পদত্যাগ করার কথা জানিয়েছেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর