রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘শ্রী কৃষ্ণের শিক্ষা বাঙালির সাম্প্রদায়িক বন্ধন আরও দৃঢ় করবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৬ সময় দেখুন
‘শ্রী কৃষ্ণের শিক্ষা বাঙালির সাম্প্রদায়িক বন্ধন আরও দৃঢ় করবে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: অবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, শ্রী কৃষ্ণের আদর্শ ও শিক্ষা বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

আগামীকাল বুধবার (৬ সেপ্টেম্বর) শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রওশন এরশাদ এই বার্তা দেন।

বিরোধী দলীয় নেতা বলেন, শ্রীকৃষ্ণের একমাত্র লক্ষ্য ছিল সমাজে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে মানুষে মানুষে ভ্রাতৃত্ব স্থাপন। আজীবন শান্তি, মানবপ্রেম ও ন্যায়ের পতাকা সমুন্নত রেখেছেন শ্রীকৃষ্ণ। সমাজ থেকে অন্যায়-অবিচার, অত্যাচার-নির্যাতন, জুলুম ও হানাহানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল তার মূল দর্শন।

রওশন এরশাদ আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। আবহমান কাল থেকে এ দেশের সব ধর্মের অনুসারীরা পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। এই ঐতিহ্য আমাদের অক্ষুণ্ন রাখতে হবে।

সনাতন ধর্মের গুরুত্ব অনুধাবন করে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জন্মাষ্টমীতে সরকারি ছুটি ঘোষণা করেছিলেন বলে উল্লেখ করেন রওশন এরশাদ। জন্মাষ্টমী উৎসব শ্রীকৃষ্ণের ভক্তদের তার জীবনাদর্শ অনুসরণ করতে আরও অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন তিনি।

জন্মাষ্টমী উপলক্ষে দেশের সব নাগরিকের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন বিরোধী দলীয় নেতা।

সারাবাংলা/এএইচএইচ/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর