শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘সংকটাপন্ন’ অবস্থায় বামরুনগ্রাদ হাসপাতালে পৌঁছেছেন রওশন এরশাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২৯৯ সময় দেখুন
‘সংকটাপন্ন’ অবস্থায় বামরুনগ্রাদ হাসপাতালে পৌঁছেছেন রওশন এরশাদ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার অবস্থা সংকটাপন্ন বলে পরিবার সূত্রে জানা গেছে। এমন অবস্থায় রওশন এরশাদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

রওশন এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা থেকে থাইল্যান্ডের পথে রওয়ানা হয়। রাত সাড়ে ৯টায় বিমানটি ব্যাংককে পৌঁছায়।

বার্ধক্যজনিত অসুস্থতাসহ নানা ধরনের শারীরিক জটিলতায় আক্রান্ত রওশন এরশাদকে সবশেষ গত ২৩ অক্টোবর সিএমএইচে ভর্তি করা হয়। ওই সময় থেকেই তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।

জানা গেছে, রওশন এরশাদের হৃদস্পন্দন অনিয়ন্ত্রিত। রক্তচাপও নিয়ন্ত্রণে থাকছে না। পেটের সমস্যাসহ তার অক্সিজেনেরও ঘাটতি রয়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যরা জানিয়েছেন, রওশন এরশাদ সংজ্ঞাহীন রয়েছেন।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর