শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :

সংকট নিরসনে রাজনৈতিক সমঝোতার প্রস্তাব পেশ করবেন ড. কামাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৪৩ সময় দেখুন
সংকট নিরসনে রাজনৈতিক সমঝোতার প্রস্তাব পেশ করবেন ড. কামাল


আজমল হক হেলাল, স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী, দেশের সংবিধান প্রণেতা, গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য একটি সমঝোতা প্রস্তাব পেশ করবেন। সূত্র বলছে, আগামী ২৯ আগস্ট দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন অথবা নাগরিক সমাজের মাধ্যমে রাজনৈতিক সমঝোতার প্রস্তাবটি পেশ করা হবে।

চলতি সপ্তাহের শেষের দিকে দলের প্রেসিডিয়াম সভায় রাজনৈতিক সমঝোতার প্রস্তাবটি পেশ করার দিন তারিখ ঠিক করা হবে। ভেন্যু হিসেবে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন অথবা জাতীয় প্রেসক্লাবের বড় অডিটরিয়ামে অনুষ্ঠানটি করা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনা করে ড. কামাল হোসেন রাজনৈতিক সমঝোতা প্রস্তাব পেশ করার উদ্যোগ নিয়েছেন।

দলের সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমান বলেন, ‘বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে সমঝোতা প্রস্তাবটি পেশ করার বিষয় নিয়ে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভায় আলোচনা হয়েছে। ২৯ আগস্ট গণফোরামের প্রতিষ্ঠাবর্ষিকীর দিন এটি পেশ করা হতে পারে। কারণ সবাই দিনটির প্রতি সমর্থন দিয়েছেন। তবে দেশের বিশিষ্ট নাগরিকরা নাগরিক সমাজের মাধ্যমে রাজনৈতিক সমঝোতার প্রস্তাবটি পেশ করতে চাইছে। এজন্য নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না।’

দলের অপর এক সূত্র জানায়, ড. কামাল হোসেন উপস্থিত দলীয় নেতাদের জানিয়েছেন, বিরাজমান এই রাজনৈতিক সংকট নিরসনে আলোচনার বিকল্প নেই। বিএনপি এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে তাদের অনড় অবস্থান থেকে সরে আসতে হবে। এ জন্য সংলাপে বসার উদ্যোগ নিতে হবে।

শনিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে সব দলই এমনই প্রয়োজনীয়তা ব্যক্ত করেছেন।

নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সংকট দূর করার জন্য প্রথম সংলাপ হয় ১৯৯৪ সালে। কমনওয়েলথের বিশেষ দূত স্যার নিনিয়ান স্টেফানের সেই উদ্যোগ সফল হয়নি। ২০০৬ সালে আওয়ামী লীগ-বিএনপি মহাসচিব পর্যায়ের সংলাপও ব্যর্থ হয়।

ব্যর্থ হয় ২০১৩ সালে জাতিসংঘের প্রতিনিধি অস্কার ফার্নান্দেজ তারাঙ্কোর উদ্যোগে অনুষ্ঠিত সংলাপ। সর্বশেষ ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেতৃত্বে গঠিত ঐক্যফ্রন্টের সংলাপও কোনো কাজে আসেনি।

এবারের সংলাপও যে সফল হবে সে বিষয়টি স্পষ্ট নয়। এরপরও বিরাজমান সংকট নিরসনের জন্য ড. কামাল হোসেন সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

অপরদিকে, জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। মাত্র কয়েক মাস বাকি। কিন্তু নির্বাচন কোন সরকারের অধীনে হবে তা এখনও স্পষ্ট নয়, বিষয়টি ঘোলাটে অবস্থায় রয়েছে। বিদেশি শক্তিগুলোও সংলাপের মাধ্যমে সমঝোতার পক্ষে থাকার আভাস দিয়েছে। ঠিক এ সময়ে ড. কামাল হোসেন সংলাপে বসার জন্য উভয় দলকে আহ্বান জানিয়েছেন।

এ সম্পর্কে গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বলেন, ‘গণফোরামের পক্ষ থেকে বিরাজমান সংকট সমাধানের জন্য যে সমঝোতার প্রস্তাবটি প্রকাশ করা হবে তা ইউরোপিয়ান ইউনিয়নসহ জাতিসংঘের প্রতিনিধিরাও সমর্থন করবে।’

এসব বিষয় নিয়ে দলের অপর এক নেতা জানান, চলতি সপ্তাহের শেষের দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে গণফোরামের প্রেসিডিয়াম বৈঠকে রাজনৈতিক সমঝোতা প্রস্তাবটি কবে প্রকাশ করা হবে, এরপর দিন তারিখ ঠিক করা হবে।

সারাবাংলা/এএইচএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর