শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

সংলাপে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কল্যাণ পার্টির আলোচনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৮৭ সময় দেখুন
সংলাপে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কল্যাণ পার্টির আলোচনা


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে বঙ্গভবনে সংলাপে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে আলোচনা করে এসেছে কল্যাণ পার্টি।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সংলাপে বসে।

সংলাপ থেকে কল্যাণ পার্টির মহসচিব আবদুল আউয়াল মামুন বলেন, ‘আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়টি প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনায় নিয়ে এসেছি। রাষ্ট্রপতি আমাকে আশ্বস্ত করেছেন, সুপ্রিম কোর্ট থেকে বিষয়টি রিফিউজ হলে তারপর এ সংক্রান্ত আবেদন আমার কাছে এলে আমি আমার ক্ষমতা প্রয়োগ করতে পারব।’

কল্যাণ পার্টির মহাসচিব বলেন, ‘রাষ্ট্রপতি আমাদের সঙ্গে অভিভাবকসুলভ আচরণ করেছেন। আমরা আশাবাদী।’

আবদুল আউয়াল মামুন বলেন, ‘সার্চ কমিটির জন্য আমরা তিনজনের নাম দিয়েছি। তবে সেই নামগুলো এখনই প্রকাশ করতে চাই না। এ ছাড়া ইসি গঠন বিষয়ে একটি আইনের খসড়া আমরা রাষ্ট্রপতির কাছে দলের পক্ষ থেকে দিয়েছি। আমরা মনে করি অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের জন্য আইন করা দরকার এবং ইসি গঠনে আইন করার জন্য যথেষ্ট সময় হাতে রয়েছে।’

কল্যাণ পার্টি মনে অতীতে যে সার্চ কমিটি হয়েছে তা সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

কল্যাণ পার্টির মহাসচিব বলেন, ‘আমরা ২০ দলীয় জোটে আছি। তারপরও সংলাপে এসেছি। যুদ্ধের ময়দানে আলোচনা হতেই পারে। তবে যে যেভাবেই সিদ্ধান্ত নিক না কেন তা দেশের কল্যাণ যেন বয়ে আনে সে বিষয়টি আমাদের ভাবতে হবে।’

সারাবাংলা/এএইচএইচ/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর