মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায়,তীব্র যানজট Nora Fatehi Praises Bad Bunny’s Super Bowl Act: ‘That Performance Sent Out A Massive Message’ | Bollywood News ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: পুতুল রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর সংবাদ সম্মেলন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ U-turn complete! India vs Pakistan T20 World Cup match to go ahead in Colombo on February 15 | Cricket News বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়:-আজ সোমবার বিশাল জনসভা ও গণমিছিল চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার গণভোটের মার্কা কি! ভোট তো মার্কা দেখে দেই! থাই নির্বাচনে অনুতিনের জয়, গণভোটে নতুন সংবিধানের পক্ষে রায় ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

‘সংস্কারের নামে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা চলছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৫২ সময় দেখুন


স্পেশাল করসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ২৩:৫১

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল

ঢাকা: সংস্কারের নামে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে রায়ের বাজার পুলিশ ফাঁড়ির সংলগ্ন মাঠে মোহাম্মদপুর থানা ৩৪ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুয়েল বলেন, ‘বিএনপি একদিনে দেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়নি। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতা-কর্মীরা জীবনবাজি রেখেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অসংখ্য নেতা-কর্মী শহিদ হয়েছে। জুলাই বিপ্লবেও ৪৯২ জন শহিদ হয়েছে। আর আজ সকল কৃতিত্ব দাবি করে সংস্কারের নামে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা চলছে।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক সরকার জনগণের ভোটে ক্ষমতায় থাকলে দেশবাসীর কোনো আপত্তি নেই। কিন্তু পতিত আওয়ামী স্বৈরশাসক দেশবাসীর ভোটাধিকার লুণ্ঠন করে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। এ থেকে জাতিকে মুক্ত করতেই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য নয়।’

সংগঠনের আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে কর্মীসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল
ঢাকা মহানগর যুবদল
বিএনপি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর