এই কাফেতে এলে অতিথিরা উপভোগ করতে পারবেন মেক্সিকান ক্রিস্পি ফ্রায়েড কটেজ চিজ, চিকেন পেপার্স, বার্বিকিউ পর্ক রিবস, গ্রিলড ফিশ উইথ লেমন বাটার স্যস, চিকেন স্টেক ইন মাশরুম স্যস, সাদার্ন ফ্রায়েড চিকেন উইথ গার্লিক মেয়ো ডিপ। এ-তো না হয় গেল বিদেশি খাবার, কিন্তু পয়লা বৈশাখে বাঙালিয়ানায় মোড়ায় খাবার না হলে কি বাঙালির মন ভরে! আর তার জন্যও রয়েছে ঢালাও আয়োজন।